চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সফরে টি-টুয়েন্টির নেতৃত্বে ডি কক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:22 পূর্বাহ্ন 14, আগস্ট 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A
উইকেটরক্ষক-ব্যাটসম্যান রুডি সেকন্ড

উইকেটরক্ষক-ব্যাটসম্যান রুডি সেকন্ড

সাউথ আফ্রিকার ভারত সফরে টি-টুয়েন্টির অধিনায়কত্ব দেয়া হয়েছে কুইন্টন ডি কককে। দলে জায়গা মেলেনি নেতৃত্ব হারানো ফ্যাফ ডু প্লেসিসের। তবে তিনি টেস্টে আছেন, নেতার ভূমিকাতেই।

কদিন আগেই টেস্ট ছাড়া পেসার ডেল স্টেইনকেও রাখা হয়নি টি-টুয়েন্টি স্কোয়াডে।

প্রোটিয়াদের টেস্ট দলে ডাক মিলেছে তিন নতুন মুখের। তিন টেস্টের সিরিজে প্লেসিসের সহকারী করা হয়েছে টেম্বা বাভুমাকে। ওয়ানডে খেলা পেসার এনরিচ নর্টজে টেস্ট দলে এসেছেন প্রথমবার।

সাদা পোশাকে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পিন-অলরাউন্ডার সেনুরান মুথুসামি ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান রুডি সেকন্ড। সঙ্গে টেস্ট দলে ফিরেছেন স্পিনার ড্যান পিডেট।

টি-টুয়েন্টি দলে প্রথমবার ডাক মিলেছে আরেক স্পিন-অলরাউন্ডার বিজর্ন ফোরটুইনের। এই ফরম্যাটে ডি ককের সহকারীর দায়িত্ব পেয়েছেন রেসি ফন ডার ডুসেন।

ভারত এসে তিনটি করে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টির দীর্ঘ সিরিজ খেলবে সাউথ আফ্রিকা।

প্রোটিয়া টেস্ট স্কোয়াড: ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), থিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক, ডিন এলগার, জুবায়ের হামজা, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, সেনুরান মুথুসামি, লুনগি এনগিডি, এনরিচ নর্টজে, ভারনন ফিল্যান্ডার, ড্যান পিডেট, কাগিসো রাবাদা, রুডি সেকন্ড।

প্রোটিয়া টি-টুয়েন্টি স্কোয়াড: কুইন্টন ডি কক (অধিনায়ক), রেসি ফন ডার ডুসেন (সহ-অধিনায়ক), টেম্বা বাভুমা, জুনিয়র ডালা, বিজর্ন ফোরটুইন, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, ডেভিড মিলার, এনরিচ নর্টজে, আন্দিলে ফেলুকোয়ও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেইজ শামসি, জন-জন স্মুটস।

Tags: ডি ককভারত-সাউথ আফ্রিকালিড স্পোর্টস
Previous Post

হংকং বিমানবন্দর আবার চালু

Next Post

মক্কায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন

Next Post
মক্কায় হজের আনুষ্ঠানিকতা

মক্কায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন

কাশ্মীর-পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা বাতিল

পর্যায়ক্রমে বাতিল হবে কাশ্মীরে চলমান নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT