চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুফনকে ছাড়িয়ে রামোস, বিশ্বরেকর্ডের হাতছানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 15, নভেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
স্প্যানিশ ফুটবল তারকা রামোস বিশ্বকাপ ম্যাচে বল পজিশনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে নেমেই দারুণ এক কীর্তি গড়েছেন, পেছনে ফেলেছেন জিয়ানলুইজি বুফনকে। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে সার্জিও রামোস হয়ে গেছেন ইউরোপের সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার।

গত বুধবার বুফনকে ছুঁয়েছিলেন রামোস। ইতালির জার্সিতে কিংবদন্তি গোলরক্ষকের ম্যাচ খেলার রেকর্ড ছিল ১৭৬টি। নেদারল্যান্ডসের বিপক্ষে বদলি হিসেবে নেমে সেই রেকর্ডে ভাগ বসান স্পেন অধিনায়ক।

সুইজারল্যান্ডের বিপক্ষে শনিবার রাতে খেলেছেন শুরু থেকেই। মাঠে নামা মাত্রই রামোসের আন্তর্জাতিক ম্যাচ সংখ্যা হয়ে গেছে ১৭৭। একজন ইউরোপিয়ান ফুটবলারের সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড এখন তার দখলে।

ইউরোপিয়ান রেকর্ড ছুঁয়েছেন, স্প্যানিশ ডিফেন্ডার রামোসকে ডাকছে বিশ্বরেকর্ডও। সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটি মিশরের আহমেদ হাসানের দখলে। ছুঁতে হলে আরও আটবার স্পেনের জার্সি পরতে হবে রিয়াল মাদ্রিদ অধিনায়ককে।

স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ, ২০০৮ এবং ২০১২ ইউরো জিতেছেন রামোস। ডিফেন্ডার হয়েও তার গোলসংখ্যা ২৩টি। কিংবদন্তি আলফ্রেড ডি স্টেফানোর সঙ্গে যৌথভাবে স্পেনের অষ্টম সর্বোচ্চ গোলদাতা তিনি।

অবশ্য শনিবারই ডি স্টেফানোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল রামোসের। সুইজারল্যান্ডের বিপক্ষে দুবার পেনাল্টি নিয়েছিলেন, প্রতিবারই করেছেন মিস। তার ব্যর্থতায় ১-১ গোলে ড্র করেছে স্পেন।

সুইজারল্যান্ডের বিপক্ষে জিততে পারলে রামোসের আন্তর্জাতিক ম্যাচ জয়ের সংখ্যা দাঁড়াত ১৩০টিতে। সেটা হয়নি। অবশ্য স্পেনের হয়ে রামোসের চেয়ে বেশি ম্যাচ জেতার কীর্তি নেই কারও।

২০০৫ সালে চিলির বিপক্ষে স্পেনের জার্সি গায়ে অভিষেক হয় রামোসের। বয়স ২৬-এর আগেই গড়েন শত ম্যাচের কীর্তি। অন্যদিকে, ১৯৯৭ সালে অভিষিক্ত বুফন ২০১৮ সালে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছেন ইতালির হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ।

Tags: ইতালিবুফনলিড স্পোর্টসসার্জিও রামোসস্পেন
Previous Post

বহুরূপে সৌমিত্র

Next Post

হেফাজতে ইসলামের নতুন আমীর জুনায়েদ বাবুনগরী

Next Post
জুনায়েদ বাবুনগরী বক্তৃতা দিচ্ছেন, হেফাজতের নতুন আমীর হিসেবে. Channel i News - চ্যানেল আই নিউজ

হেফাজতে ইসলামের নতুন আমীর জুনায়েদ বাবুনগরী

বাংলাদেশের জনপ্রিয় নাটকীয় দৃশ্য, পুরুষ ও নারী চরিত্রের সংলাপ ও অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ আমার জন্য বড় দুঃখের দিন: শর্মিলা ঠাকুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT