চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ আমার জন্য বড় দুঃখের দিন: শর্মিলা ঠাকুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 15, নভেম্বর 2020
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় নাটকীয় দৃশ্য, পুরুষ ও নারী চরিত্রের সংলাপ ও অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়েছেন ভক্তরা। শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে। কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন করেছেন শর্মিলা ঠাকুর।

সৌমিত্রের সুদীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে ‘অপুর সংসার’, ‘দেবী’, ‘কিনু গোয়ালার গলি’, ‘বর্ণালী’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘আবার অরণ্যে’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে সহ-অভিনেত্রী ছিলেন শর্মিলা ঠাকুর। সৌমিত্র-শর্মিলা জুটি দর্শকের মনে যায়গা করে নিয়েছিল। সৌমিত্রের প্রয়াণে ভেঙে পড়েছেন শর্মিলা।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রতিক্রিয়া জানিয়ে শর্মিলা ঠাকুর বলেন, ‘ভীষণ ভীষণ খারাপ লাগছে। আজ আমার জীবনের এক গভীর শোকের দিন। অনেক দিন ধরেই ভুগছিলেন। আমরা ভেবেছিলাম শেষ পর্যন্ত সুস্থ হয়ে উঠবেন। উনি ছিলেন আমার বহু পুরনো বন্ধু। উনার মতো কে আছে আর? উনার অভিনয়, নাট্য পরিচালনা, সাহিত্য যা অবদান, তা যে ঐতিহ্যের পত্তন করেছে, তা চিরন্তন। উনার আবৃত্তি অসাধারণ। উনি চলে গেলেন, কিন্তু আমাদের মধ্যে অনেক দিন উনি বেঁচে থাকবেন। আজ আমি অত্যন্ত শোকাহত, বড় দুঃখের দিন। অরণ্যের দিনরাত্রি ছবির শ্যুটিংয়ে উত্তরবঙ্গের এক ডাক বাংলোয় সৌমিত্র, শুভেন্দু ও আমি ছিলাম। রোজ কাজের পরে আমাদের আড্ডা জমত নানান বিষয়ে। উনি এত বিষয়ে গভীর ভাবে জানতেন যে, বারে বারে মুগ্ধ হয়েছি। এই অভাব অপূরণীয়।’

টানা ৪০ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ ভারতীয় সময় ১২টা ১৫ মিনিটে তাঁর মৃত্যুর ঘোষণা দেওয়া হয়।

Tags: অপুর সংসারলিড বিনোদনশর্মিলা ঠাকুরসৌমিত্রসৌমিত্র চট্টোপাধ্যায়
Previous Post

হেফাজতে ইসলামের নতুন আমীর জুনায়েদ বাবুনগরী

Next Post

বস্তায় পাওয়া গেল মানুষের ১২টি খুলি ও অসংখ্য হাড়

Next Post
বস্তায় পাওয়া গেল মানুষের ১২টি খুলি ও অসংখ্য হাড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বস্তায় পাওয়া গেল মানুষের ১২টি খুলি ও অসংখ্য হাড়

আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব সম্মেলনে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট এশিয়ায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT