চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বীর আমার শেষ ছবি’-বলেই কাঁদলেন কাজী হায়াৎ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A
কাজী হায়াৎ তার শেষ ছবি নিয়ে কাঁদছেন, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্ধক্যজনিত রোগে মাঝখানে ভীষণ অসুস্থ ছিলেন নির্মাতা কাজী হায়াৎ। কিংবদন্তী এ নির্মাতা ওই সময়ে ভাবেননি তিনি সুস্থ হয়ে আবার সিনেমা নির্মাণের সুযোগ পাবেন! প্রায় ছয় মাস নিউ ইয়র্কে চিকিৎসা নিয়ে কাজী হায়াৎ সুস্থ হয়ে আবার সিনেমা নির্মাণের সুযোগ পেয়েছেন। প্রথমবারের মতো কাজ করলেন শাকিব খানকে নিয়ে!

শাকিবের প্রযোজিত তৃতীয় সিনেমা ‘বীর’-এর নির্মাণ কাজ সম্পন্ন করেছেন কাজী হায়াৎ। আর এই ছবির মাধ্যমেই হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন কিংবদন্তী এই নির্মাতা।

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতার ‘বীর’ মুক্তি পেতে যাচ্ছে ১৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বুধবার সন্ধ্যায়।

যে সংবাদ সম্মেলনে কাজী হায়াৎ আবেগপ্রবণ হয়ে বলেন, ‘কতোদিন বাঁচবো জানি না। তবে হয়তো ‘বীর’ আমার শেষ ছবি। শাকিব তার টাকার ছবিতে আমাকে কাজের সুযোগ দিয়েছে এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ।’-এটুকু বলেই কেঁদে ফেললেন কাজী হায়াৎ।

দাঙ্গা, আম্মাজানের মতো ছবি নির্মাণ করে ব্যাপকভাবে সমাদৃত হওয়া এ নির্মাতা বলেন, ১৯৭৮ সালে আমার নির্মিত প্রথম ছবি মুক্তি পেয়েছিল। দীর্ঘপথ অতিক্রম করে আমার ৫০তম ছবি ‘বীর’ মুক্তি পেতে যাচ্ছে। পুরো জার্নিতে আমি কষ্ট যেমন পেয়েছি, আনন্দও তেমন পেয়েছি। নিউ ইয়র্কে যখন চিকিৎসাধীন ছিলাম আমার মৃত্যু গুজব ছড়িয়েছিল। তখন আমি পৌনে এক ঘণ্টা ছিলাম মৃতপ্রায়।

তিনি বলেন, সেই অবস্থা থেকে ফিরে এসে আবার সিনেমা করতে পারবো কখনোই ভাবিনি। এই ছবি করতে গিয়ে আমি অনেকের প্রতি রাগান্বিত হয়েছি, বকা দিয়েছি; প্রত্যেকের কাছে ক্ষমা চাচ্ছি। কারণ, বীরের পর আবার অ্যাকশন-কাট বলে ছবি নির্মাণ করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। এখানেই হতে পারে সমাপ্তি!

কাজী হায়াৎ বলেন, বীর নির্মাণে প্রযোজক হিসেবে শাকিব কার্পণ্য করেনি। সে যেমন ভালো অভিনেতা, নায়ক তেমনি একজন পেশাদার প্রযোজক। তার জন্য অনেক দোয়া থাকলো।

প্রায় ৮০ টির মতো হলে ১৪ ফেব্রুয়ারি বীর মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চিত্রনায়ক ফারুক, আলমগীর, চিত্রনায়ক শাকিব খান, মিশা সওদাগর, ইমন, নিরব, নাদিম, সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরু, মালেক আফসারীসহ অনেকে।

বক্তব্য প্রদানের সময় ফারুক, আলমগীর, তথ্যমন্ত্রী প্রত্যেকেই মন্দার বাজারেও শাকিব খানের ভালো ছবির প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে প্রকৃত বীর আখ্যায়িত করেন।

শাকিব খান তার বক্তব্যে বলেন, এখন আর থেমে থাকার সময় নেই। কারণ পাশে পেয়েছি আমার বড় ভাই ফারুক সাহেব ও আলমগীর সাহেবদের মতো সুপাস্টারদের। তারা আমাকে যে পরিমান উৎসাহ দিচ্ছেন তাতে আমার আর বসে থাকার সময় নেই। এগিয়ে যেতে হবে দূর্বার গতিতে।

তিনি বলেন, আগে যেমন প্রতি বছরে বেশকিছু ছবিতে অভিনয় করতাম সেভাবেই কাজ করতে হবে। নিজের প্রোডাকশন হাউজ থেকেও নিয়মিত ছবি বানাবো এবং অন্য প্রযোজক যারা বসে আছেন তাদের ফিরিয়ে আনতে সহযোগীতা করবো।

Tags: ইমনখোরশেদ আলম খসরুনাদিমনিরবমালেক আফসারীমিশা সওদাগরমুশফিকুর রহমান গুলজারলিড বিনোদনশাকিব খানসোহানুর রহমান সোহান
Previous Post

ছবিতে ছবিতে বিশ্বজয়ীদের ঘরে ফেরা

Next Post

একদিনে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

Next Post
দুই স্বাস্থ্যকর্মী PPE পরিধান করে প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

প্রফুল্লা খাতুনের হাসিমুখের ছবি, বাংলার সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

’লুটেরা রুখো’ আন্দোলন অন্টারিও সংসদে তুলবে এনডিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT