চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 পূর্বাহ্ন 13, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দুই স্বাস্থ্যকর্মী PPE পরিধান করে প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে একদিনে ২৪২ জনের মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় ১ হাজার ৩৫৫ জনের মৃত্যু হলো।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় প্রায় ১৫ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৮ হাজারের বেশি।

চীনে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যুক্তরাজ্যের লন্ডন শহরে প্রথম কোনো ব্যক্তির দেহে করোনাভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছে দেশটি।

কর্তৃপক্ষ বলছে, চীনে আক্রান্ত হয়ে ওই নারী লন্ডনে যান। এ নিয়ে যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়ও আরও একজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। সেদেশে এ নিয়ে ১৪ জন আক্রান্ত হলো।

চীনের বাইরে এ পর্যন্ত জাপানের ইয়োকোহামা বন্দরের কাছে নোঙ্গর করা ডায়মন্ড প্রিন্সেস নামের প্রমোদতরীতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। বিলাসবহুল ওই নৌযান ৩ হাজার ৭০০ যাত্রী নিয়ে এখন কোয়ারেন্টাইনে। সেখানে ১৭৫ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

করোনা ভাইরাস যে কোন সময় যে কোন দিকে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডোস অ্যাডহ্যানম।

ভয়াবহ ভাইরাসকে বিশ্বের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে ওষুধ কিংবা টিকা তৈরির গবেষণাকে ত্বরান্বিত করতে সব দেশকে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Tags: করোনা ভাইরাসচীনের হুবেই প্রদেশবিশ্ব স্বাস্থ্য সংস্থা
Previous Post

‘বীর আমার শেষ ছবি’-বলেই কাঁদলেন কাজী হায়াৎ

Next Post

’লুটেরা রুখো’ আন্দোলন অন্টারিও সংসদে তুলবে এনডিপি

Next Post
প্রফুল্লা খাতুনের হাসিমুখের ছবি, বাংলার সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

’লুটেরা রুখো’ আন্দোলন অন্টারিও সংসদে তুলবে এনডিপি

বলিউড সিনেমা তানাজি: দ্য আনসাং উইনার এর দৃশ্য, দুই চরিত্রের হাসি-মুখর মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের একমাত্র হিট ‘তানহাজি’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT