চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক, অবশেষে গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 16, জানুয়ারি 2018
in অপরাধ
A A
ধর্ষক ও প্রতারক মো. আলাউদ্দিন আল আজাদ

ধর্ষক ও প্রতারক মো. আলাউদ্দিন আল আজাদ

অর্থ ও বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে প্রতারণার অভিযোগে আলাউদ্দিন আল আজাদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো। গুলশানের নিকেতন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই ঢাকা মেট্রো’র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. বশির আহমেদ চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পিবিআই জানায়, ভিকটিম ও আসামী আলাউদ্দিন পরস্পর কথিত স্বামী-স্ত্রী। ২০১৪ সালের মার্চ মাসের ৯ তারিখে পাঁচ লাখ টাকা দেনমোহরে তাদের কথিত বিয়ে হয়। তবে আসামী আলাউদ্দিন ওই বিয়ে কখনো স্বীকার আবার কখনো অস্বীকার করে।

‘‘এর মাঝেই ভিকটিমকে কাজী অফিসে নিয়ে বিয়ে করবে বলে প্রলোভন দেখায় আলাউদ্দিন। বেশ কয়েকবার বিভিন্নভাবে ভিকটিমকে নিজের স্ত্রী পরিচয়ে ধর্ষণ করে আলাউদ্দিন। আসামী ২০১৬ সালের আগস্টের ১০ তারিখ থেকে আত্মগোপনে চলে যায়, পরে ভিকটিম বনানী থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা (মামলা নং ১১) করে। গত বছর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই ঢাকা মেট্রোকে নির্দেশ প্রদান করেন।’’

পিবিআই ঢাকা মেট্রো’র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. বশির আহমেদ বলেন, মামলার পলাতক আসামী আলাউদ্দিন নিকেতন এলাকায় অবস্থান করছে জানতে পেরে সোমবার বিকেলে গুলশানের নিকেতনে অভিযান পরিচালনা করে পিবিআই। এসময় আলাউদ্দিন আল আজাদকে গ্রেপ্তার করা হয়। আসামীকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তার আলাউদ্দিন একজন প্রতারক ও ধর্ষণকারী। সে বিভিন্ন সময় বিভিন্নভাবে একাধিক মেয়েদেরকে অর্থ ও বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে বাসা ভাড়া নিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করত।

আসামী আলাউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ ৭/৮ টি মামলা রয়েছে বলে জানান পিবিআইয়ের এই অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার।

Tags: ধর্ষণপিবিআইশারীরিক সম্পর্ক
Previous Post

বার্সায় নেইমারকে ভোলাচ্ছেন পাউলিনহো

Next Post

সাইফের বিপক্ষে চ.আবাহনীর নাটকীয় ড্র

Next Post

সাইফের বিপক্ষে চ.আবাহনীর নাটকীয় ড্র

রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের নিয়োগ পরীক্ষায় আর কতো অব্যবস্থাপনা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT