চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় নেইমারকে ভোলাচ্ছেন পাউলিনহো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 16, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

নেইমারের ক্লাব ছাড়াটা বার্সেলোনার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই উদ্বেগ আবার আতঙ্ক হয়ে উঠে যখন কোপা ডেল রে’তে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় বার্সা। তবে পাঁচ মাসের ব্যবধানে সবই পাল্টে গেছে। এখন কাতালানদের কেউই মিস করছে না নেইমারকে।

বার্সায় ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিডে’র পুরনো স্মৃতি মুছে ফেলছেন তারই জাতীয় দলের এক সতীর্থ। তিনি পাউলিনহো। পরিসংখ্যান অন্তত সেরকমই বলছে।

নেইমার চলে যাওয়ার পর কাতালানদের জন্য একটি নাটকীয় মৌসুমের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন দেখা দিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদদের চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে বার্সা। বড় কোনও অঘটন না ঘটলে লিগ জেতা প্রায় নিশ্চিত।

নেইমার থাকতে যেমন ছিল, লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের পারফরম্যান্স আসলেই একই রকম আছে। দুজনে মিলে গত মৌসুমের প্রথম সেশনে গোল করেছিলেন ৩০টি। চলতি বছর একই সময়ে তার চেয়ে ৬ গোল বেশি করেছেন।

নেইমার থাকলে যে গোল করতেন সেই পরিমান গোল সেটা তার সতীর্থ পাউলিনহোর পা থেকেই এসেছে। লিগে এ পর্যন্ত ৮ গোল করেছেন পাউলিনহো। গত মৌসুমে একই সময়ে নেইমার করেছিলেন মাত্র ৫ গোল।

পাউলিনহোর এই গোলও যদি যথেষ্ঠ না হয়, তবে জর্দি আলবা তো আছেনই। নেইমারের অনুপস্থিতিতে আগের চেয়ে আরও বড় অ্যাসিস্ট মাস্টার হয়ে উঠেছেন কাতালান উইংগার।

Tags: নেইমারপাউলিনহোবার্সেলোনা
Previous Post

শাম্মী আখতারের দাফন বুধবার, সমাহিত হবেন শাহজাহানপুর

Next Post

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক, অবশেষে গ্রেপ্তার

Next Post
ধর্ষক ও প্রতারক মো. আলাউদ্দিন আল আজাদ

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক, অবশেষে গ্রেপ্তার

সাইফের বিপক্ষে চ.আবাহনীর নাটকীয় ড্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT