চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৪৩ লাখ ছাড়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 পূর্বাহ্ন 09, আগস্ট 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিভিন্ন বয়সের মানুষ শোক প্রকাশের জন্য একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৪৩ লাখ ছাড়িয়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৪৩ লাখ ৭ হাজার ৩১০ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১৮৭ জন। একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৪৫ জনের। সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ৩৪ লাখ ৩৪ হাজার ৭৭১ জনের।

এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ২৭ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন এক কোটি ৬৩ লাখের বেশি। এদের মধ্যে ৯৮ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৪৩ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৩ হাজার ১১৬ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৬৯ হাজারের বেশি মানুষের। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৩৩৯ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৪৭০ জনের।

তালিকায় ২৬ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনের এবং মৃত্যু হয়েছে ২২ হাজার ৬৫২ জনের। এখন করোনা রোগী রয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫৯৬ জন। এদের মধ্যে ১৩৬৯ জনের অবস্থা গুরুতর।

বিশ্বের বিভিন্ন দেশে জোরেশোরে চলছে করোনার টিকাদান। এরই মধ্যে বেশিরভাগ দেশ তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বেশিরভাগকে টিকা দিয়ে ফেলেছে। টিকা দেয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিথিল করা হয়েছে করোনা বিধিনিষেধ।

এছাড়া যেসব দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে সেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে বিভিন্ন দেশ।

Tags: করোনাকরোনাভাইরাস
Previous Post

যুক্তরাষ্ট্রের আধিপত্যে টোকিও মহাযজ্ঞের পর্দা নামল

Next Post

জেদ্দায় কনস্যুলেটের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

Next Post
জেদ্দায় কনস্যুলেটের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় কনস্যুলেটের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

অভিযানে নিহত ব্যক্তির মৃতদেহ, পা বাঁধা ও হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদকবিরোধী অভিযানকালে আটক একজনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT