চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় কনস্যুলেটের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
9:14 পূর্বাহ্ন 09, আগস্ট 2021
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
জেদ্দায় কনস্যুলেটের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মীনি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে কনস্যুলেটের কনফারেন্স হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।

জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক এবং কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীগণ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জীবন ও কর্মের উপর আলোকপাত করেন ।

কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবনের সার্বক্ষণিক সঙ্গী। জাতির পিতা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পত্নী হয়েও একজন নির্লোভ নিরহংকার এবং সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত ছিলেন এই মহীয়সী নারী ।বঙ্গবন্ধুর পাশে থেকে একজন বিশ্বস্ত সহযোগী হিসেবে অসীম ধৈর্য বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সাথে তিনি সকল পরিস্থিতিতে মোকাবেলা করেন এবং শক্তি ও সাহস যোগান বঙ্গবন্ধুকে।

বঙ্গবন্ধুর সমস্ত জীবন জুড়ে তিনি ছায়ার মতো অবস্থান করে অসামান্য ভূমিকা পালন করেন বলে কনসাল জেনারেল মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী বঙ্গমাতা ছয় দফা, ১১ দফা আন্দোলনসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং তৎপরবর্তী দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রাখেন ।মুক্তিসংগ্রামে হানাদার বাহিনীর হাতে নিজে গৃহবন্দী থেকে এবং পাকিস্তানের কারাগারে বন্দি স্বামীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবিচল থেকে সকল পরিস্থিতিতে মোকাবেলা করেন। পরিবার-পরিজন ও সন্তানদের দেখভালের পাশাপাশি দলের সাংগঠনিক কাজে পরামর্শ ও সহযোগিতা প্রদান, স্বামীর মুক্তির জন্য মামলা পরিচালনা, যুদ্ধপরবর্তী সময়ে নির্যাতিত মা-বোনদের চিকিৎসার ব্যবস্থা করে তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ তিনি গ্রহণ করেন।

কনসাল জেনারেল আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ সামাজিক-অর্থনৈতিক শিল্প সংস্কৃতি ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ভিশন ২০৪১ ও ডেল্টা পরিকল্পনা ২১০০ এর লক্ষ্য অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে।

তিনি প্রবাসীসহ সবাইকে বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জীবন ও কর্মের উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

সৌদি সরকারের করোনাভাইরাস প্রতিরোধে আরোপিত স্বাস্থ্য বিধিনিষেধ অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী ও সোনালী ব্যাংক প্রতিনিধি, জেদ্দা বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Previous Post

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৪৩ লাখ ছাড়াল

Next Post

মাদকবিরোধী অভিযানকালে আটক একজনের মৃত্যু

Next Post
অভিযানে নিহত ব্যক্তির মৃতদেহ, পা বাঁধা ও হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদকবিরোধী অভিযানকালে আটক একজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশপথে নির্মাণাধীন সেতু ও আশপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে আগামীকাল থেকে করোনার টিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT