চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্ববিদ্যালয়’ নামের জামার সবচেয়ে উপরের বোতামটি ভুল খোপে পড়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 06, জানুয়ারি 2017
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

যেখানে উচ্চতর শিক্ষায় নিম্নমানের ছড়াছড়ি সেখানে উচ্চমাধ্যমিক-মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার পাঠ্যবইয়ে ভুলগুলো অপ্রত্যাশিত নয়। উচ্চ শিক্ষায় ভুলের দৃষ্টান্ত তুলে ধরে এমনটাই লিখেছেন প্রবাসী লেখক-গবেষক হেলাল মহিউদ্দিন।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘এক অ্যাকাডেমিক(!) জার্নাল সম্পাদকের মহা অনুরোধ উপরোধে একটি পেপার রিভিউ করলাম। অনেকগুলো শব্দ সংশোধন করে দিলাম। যেমন Now a days কেটে nowadays; grass root কেটে grassroots; Blue Ray কেটে Blu-ray; কেস স্টাডির ন্যারেটিভ অংশে In-Formal education কেটে informal education; all rightকে alright (‘ঠিক আছে’ সম্মতিবাচক অর্থে; ‘সবকিছু ঠিকঠাক’ যাতে না মনে হয়), all togetherকে altogether (‘সার্বিকভাবে’ বা comprehensively বুঝাতে, ‘সবাই একসাথে’ অর্থ যাতে না বুঝায়) ইত্যাদিসহ অনেকগুলো ভুল। লেখাটি ছাপা হবার পর কৌতুহলবশত উল্টাতে গিয়ে দেখি আরো অশুদ্ধ ছাপা। যেমন ‘now a day’, ‘grass roots’, ‘blue ray’, ‘in-formal’ ইত্যাদি। তার উপর all right এবং all together যে রকম ছিল সে রকমই আছে। আর কিছু দেখতে ইচ্ছা হল না।

সম্পাদক সাহেবকে ই-মেইল করে বিনীতভাবে ব্যাখ্যা চাইলাম। উনি জানালেন অপর রিভিউয়ার খুবই সিনিয়র রিটায়ার্ড অধ্যাপক। তিনি শর্ত দিয়েছিলেন প্রথম রিভিউয়ারের পরামর্শ মেনে রচয়িতার লেখা ঠিকঠাক করার পরের ভার্শনটি হলেই শুধুমাত্র তিনি রিভিউ করবেন। আমার পরামর্শ আমলে নিয়ে রচয়িতার করা পরিবর্তনগুলো কেটে দিয়ে তিনি যেভাবে পূণঃ শুদ্ধ করে দিয়েছেন, তা-ই ছাপা হয়েছে।

বুঝলাম আমি ক্ষুদ্র মানুষ—প্রথম রিভিউয়ার। তবু আবার লিখলাম—আমি-আপনি সবাই ভুল করতে করতেই শিখি বলেই peer reviewing ব্যবস্থাটি চালু আছে। এই অধ্যাপক সাহেব ভুল করিয়ে দিচ্ছেন, একজন প্রতিশ্রুতিশীল প্রবন্ধকারকে ভুল জানতে বাধ্য করেছেন (ইংরেজির দূর্বলতা বাদ দিলে প্রবন্ধটি আসলেই ভাল)—তো আপনি-আপনারা সম্পাদক সাহেবরা আছেন কি জন্য? এই ভুল্গুলো অন্তত উনার সংগে আলোচনা করুন। কয়েক সপ্তাহ পরে সম্পাদক সাহেব রাগত ভংগিতে উত্তর দিলেন—আমাদের সম্পাদকমন্ডলীর কেউই বলেনি বা মনেও করেনা দ্বিতীয় রিভিউয়ার ভুল করেছেন। উনার সংগে এ নিয়ে আলোচনায় যাওয়া সম্ভব নয় বলে দুঃখিত। বুঝলাম রিটায়ার্ড অধ্যাপক সাহেব অত্যন্ত ক্ষমতাশালী! ক্ষমতা বলয়ের কেউ কি-না, উনারা ভয়ই পান কি-না কে জানে! এটিও বুঝলাম আর কোনো রিভিউর জন্য উনারা অন্তত আমার মত একজন অজ্ঞ-অশিক্ষিত রিভিউয়ারের দ্বারস্থ হবেন না।

যেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়েই জ্ঞান-চর্চ্চা শুদ্ধতাপন্থায় নয়, সিনিয়রপন্থায় বা ক্ষমতাপন্থায় আত্মাহুতি দিয়ে আছে—সেখানে টেক্সটবুক বোর্ডের ভুলগুলো সামান্যই বলতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে হতাশ করার মত আরো কত কি যে আছে বলতে গেলে কথায় কথা বাড়বে, কাজের কাজ কিছুই হবেনা।

শিক্ষকরা দূরে থাক এখন আর বিশ্ববিদ্যালয় ছাত্ররাও ‘শিক্ষা আন্দোলন’ করেনা। বিশ্ববিদ্যালয় নামের জামার সবচেয়ে উপরের বোতামটি ভুল খোপে পড়েছে বলেই নীচের সবগুলো—উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, প্রাথমিকও—ভুল খোপে পড়ে বসেছে’।

Tags: পাঠ্যবইয়ে ভুল
Previous Post

মক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতদের হত্যার দাবি পরিবারের

Next Post

তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি

Next Post

তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি

বিশ্বের প্রথম দেশ হিসেবে 'এফএম রেডিও' বন্ধ করছে নরওয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT