চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘এফএম রেডিও’ বন্ধ করছে নরওয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 06, জানুয়ারি 2017
in তথ্যপ্রযুক্তি
A A

এফএম রেডিও যুগের সমাপ্তি টানতে যাচ্ছে নরওয়ে। বিশ্বের প্রথম দেশ হিসেবে আগামী সপ্তাহে ফ্রিকোয়েন্সি মডুলেশন বা এফএম নেটওয়ার্ক বন্ধ করবে দেশটি।

এফএম বন্ধ করে ডিজিটাল প্রযুক্তির ওপর আস্থা রাখা নরওয়ে সফল হলে একই উদ্যোগ নেয়ার আভাস দিয়েছে সুইজারল্যান্ড ও ব্রিটেন।

তবে এফএম বন্ধের সরকারি সিদ্ধান্তে রাজি নয় অধিকাংশ নরওয়েবাসী। দেশটির একটি জনপ্রিয় পত্রিকার মতামত জরিপ অনুযায়ী ৬৬ শতাংশ নরওয়েবাসী চান না এফএম বন্ধ হোক। এফএম এর বদলে ডিজিটাল অডিও ব্রডকাস্টিং (ড্যাব) সমর্থন জানিয়েছে মাত্র ১৭ শতাংশ পাঠক। বাকীরা আছে সিদ্ধান্তহীনতায়।

যুগের সঙ্গে তাল রেখে নরওয়ে এফএম বন্ধের সিদ্ধান্ত নিলেও বাস্তবতা ভিন্ন। এমন সিদ্ধান্তের সমালোচকদের দাবি, সরকার বেশি তাড়াহুড়ো করছে। এফএম এখনি বন্ধ করলে জনগণের একটি বড় অংশই জরুরি সতর্কবার্তা পাওয়ার প্রচলিত মাধ্যম থেকে বঞ্চিত হবে। বিশেষ করে ব্যাপক সমস্যায় পড়বে ২০ লাখ গাড়ি ব্যবহারকারীরা। কারণ এসব গাড়িতে অত্যাধুনিক ড্যাব রিসিভার নেই।
সমালোচনার বিরোধীতাকারীরা বলছে, এবছরের শেষ নাগাদ দেশের এফএম বন্ধ করে সবাই ড্যাবে অভ্যস্ত হবে। কারণ গুঞ্জনহীন এবং অপেক্ষাকৃত স্পষ্ট শব্দ শ্রোতার কানে পৌঁছে দেবে ড্যাব।

আলোচনা-সমালোচনার মধ্যেই এফএম বন্ধের সিদ্ধান্তে আপাতত অনড় নরওয়ে সরকার। যদি এই সিদ্ধান্ত সফল হয় তাহলে ২০২০ সাল নাগাদ এফএম সম্প্রচার বন্ধ করে দেবে সুইজারল্যান্ড। একই সিদ্ধান্ত নিতে পারে ডেনমার্ক ও ব্রিটেন।

নরওয়ের ডিজিটাল রেডিওর প্রধান ওলে জোয়েরগেন টর্ভমার্ক বলেন,‘প্রথম দেশ হিসেবে আমরাই এফএম বন্ধ করছি। তবে আরও কয়েকটি দেশও একই দিকে এগিয়ে যাচ্ছে’।

১১ জানুয়ারি নরওয়ের বোডো শহরে বন্ধ হবে এফএম। এরপরই ১৯৫০ এর দশক থেকে যাত্রা শুরু করা এফএম সম্প্রচার নরওয়ে জুড়ে ধীরে ধীরে হয়ে যাবে।

Previous Post

তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি

Next Post

পাখিমেলা থেকে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সচেতন হওয়ার আহ্বান

Next Post

পাখিমেলা থেকে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সচেতন হওয়ার আহ্বান

দল হিসেবে এখনও খেলতে পারলাম না: মাশরাফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT