চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজিৎ হত্যা: বন্ধু দিবসে বন্ধুদের খালাসে ছাত্রলীগ নেতাকর্মীদের শুকরিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 07, আগস্ট 2017
in অপরাধ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজিৎ হত্যা মামলায় কয়েকজন খালাস পাওয়ায় শুকরিয়া প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কিছু নেতাকর্মী। হাইকোর্টের রায়ে অন্ততঃ চারজন খালাস পাওয়ায় সন্তোষ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন জ.বি শাখা ছাত্রলীগের সহসভাপতি তানবির আহমেদ সিদ্দিকী। সেখানে অন্য কয়েকজনও তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন।

রায়ের পর তানবির লিখেছেন: বন্ধু দিবসে বন্ধুকে ফেরত পেলাম। ভালো লাগছে। টিপু, কিবরিয়া, সাইফুল, মোস্তফা খালাস।

তবে, এ বিষয়ে ফেসবুকেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে ন্যায়বিচার না পাওয়ায় দুঃখ ও ক্ষোভের কথা জানিয়েছেন অনেকে। তাদের একজন ফাহিমা কানিজ লাভা।

লাভা তার ফেসবুক প্রোফাইলে মৃত্যুদণ্ড পাওয়া রাজন তালুকদারের একটি পোস্টের স্ক্রিনশট দিয়েছেন। যেখানে রাজন আবার তানবির সিদ্দিকীর একটি পোস্ট শেয়ার করেছেন যে পোস্টে রায়ের আগের দিন সবার মুক্তির আশা করেছিলেন তানভীর।বন্ধু দিবসে বন্ধুদের খালাসে ছাত্রলীগ নেতাকর্মীদের শুকরিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

লাভা লিখেছেন: এই যে দেখুন, ইনি বিশ্বজিৎ হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া আসামী রাজন তালুকদার। জানা গেছে, সে ভারতের কলকাতায় পালিয়ে গিয়ে ওইখানে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছে। তো উনি গতকাল রায় দেওয়ার পর ‘নিষ্পাপ’। তার ক্যাম্পাসের ছাত্রলীগের বড় ভাই (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি) তানবির আহমেদ সিদ্দিকীর ‘বিশ্বজিৎ ক্ষমা করে দিতো এই মেধাবী তরুণদের’- এমন একটা আবেগী স্ট্যাটাস শেয়ার করে আমাদের কাঁদিয়ে ফেলেছেন।

ওই পোস্টে ‘আমি স্বপ্ন দেখি’ শিরোনামে তানবির লিখেছেন: আমি স্বপ্ন দেখি হতভাগা বিশ্বজিৎ আবার সেই শাঁখারি বাজারের মোড় থেকে দৌড়ে গিয়ে মহামান্য আদালতে উপস্থিত হয়ে বলবে, মহামান্য আদালত আমিও যেমন তরুণ ছিলাম ওরাও তরুণ ছিল, আমিও যেমন ভুল বুঝে দৌড় দিয়েছি ওরাও ভুল বুঝে ভুল করেছে। আমি ২১ টি বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ ছেলের ভবিষ্যৎ ও পরিবারের কথা ভেবে ওদের ক্ষমা করে দিলাম।

সেখানে তানবির বিশ্বজিৎ হত্যা মামলার আসামীদের নাম ধরে ধরে লিখেন, তিনি আশা করেন কেউ আবার ফাইনাল পরীক্ষায় বসবে, কেউ আবার গিটার বাজিয়ে গান করবে, কাউকে তার মেয়ে বাবা ডাকবে, কেউ পুলিশ অফিসার হবে, কেউ মিছিলে নেতৃত্ব দেবে, কেউ পরিবারের হাল ধরবে, কেউ বড় সরকারি কর্মকর্তা হবে, কেউ ইংরেজিতে বক্তৃতা করবে।

তানবির দাবি করেন: ওদের কোনো দোষ নেই। ওরা পরিস্থিতির শিকার। এটা ছিল নিছক একটা দুর্ঘটনা। তিনি এও দাবি করেন, উচ্চ আদালতের রায় যদি তার প্রত্যাশামতো না হয় তাহলে জাতি হারাবে ২১ টি মেধাবি ছেলে।

একটি নতুন ভোরের প্রত্যাশা করে তিনি তার পোস্ট শেষ করেছিলেন যে পোস্ট নিয়ে এখন সমালোচনা সর্বত্র। অনেকে বলছেন, আদালতে নিজে সাক্ষ্য না দিয়ে মরে গিয়ে ভুল করে গেছেন বিশ্বজিৎ।

Tags: বিশ্বজিৎ হত্যা
Previous Post

খালেদা জিয়ার হাঁটুর অবস্থার উন্নতি

Next Post

নাজমুস সাকিবের প্রথম একক প্রদর্শনী ‘লুকিং ফর হেভেন’

Next Post
আঁকা হাতের ছবি, যেখানে দুটি হাত একে অপরের সাথে যুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাজমুস সাকিবের প্রথম একক প্রদর্শনী ‘লুকিং ফর হেভেন’

নিউইয়র্কে বাংলাদেশি গৃহবধূর ঝুলন্ত লাশ, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুপুত্রের ফোন পেয়ে নিউইয়র্ক পুলিশ উদ্ধার করল বাংলাদেশি গৃহবধূর ঝুলন্ত লাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT