চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুপুত্রের ফোন পেয়ে নিউইয়র্ক পুলিশ উদ্ধার করল বাংলাদেশি গৃহবধূর ঝুলন্ত লাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 07, আগস্ট 2017
in প্রবাস সংবাদ
A A
নিউইয়র্কে বাংলাদেশি গৃহবধূর ঝুলন্ত লাশ, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বছরের শিশু সামিন নিউইয়র্কের পুলিশকে ফোন করে বলেছিল, ‘মম সিক কান্ট টক, কাম সুন’। সামিন তখনো বুঝতে পারেনি কী অমূল্য সম্পদ হারিয়ে গেছে তার। জানেনা সে আর কখনোই তার মাকে ‘মা’ বলে ডাকতে পারবে না। পারিবারিক টানাপোড়েন আর অশান্তির জের ধরে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নিকট এলেমহার্স্টে আত্মহত্যা করেছে বাংলাদেশি গৃহবধূ নাদিয়া আফরোজ সুমী।

সংসারের বোঝা বইতে না পেরে মাত্র ৩২ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন তিনি। তবে দুই পরিবারের কোন্দলের কারণে এখনো হিমঘরে পড়ে রয়েছে সুমীর লাশ।

মায়ের কথামতো শুক্রবার শিশু সামিন পুলিশকে কল করে আসতে বলেছিলো। এরপরই পুলিশ এসে সামিনের মা সুমীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

সদ্য মা হারা শিশু সামিনের বাবা মাহফুজুর রহমান হার্ট অ্যাটাকে গত দু’বছর যাবৎ শয্যাশায়ী। বর্তমানে একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। স্বামীর অসুস্থতার পরপরই শিশু সন্তানটিকে নিয়ে আর্থিক সংকটে পড়ে যান সুমী।

শয্যাশায়ী মাহফুজুর রহমান খুলনা সমিতির সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে সমিতির পক্ষ থেকে বাসা ভাড়া বাবদ কিছু টাকা পেয়েছিলেন। পেয়েছিলেন কিছু অর্থসাহায্যও। কিন্তু নিউইয়র্কের মতো ব্যয়বহুল শহরের তুলনায় যা খুবই অপ্রতুল। সেই সঙ্গে ছিলো শ্বশুর বাড়ির লাঞ্চনা-গঞ্জনা যা প্রতিনিয়ত দুর্বিষহ করে তুলছিলো সুমীর জীবন।

সুমীর মৃত্যুর পর মাহফুজ এবং সুমীর দুই পরিবারই অভিভাবকত্ব চায় শিশু সামিনের। সুমী বেঁচে থাকতে তাদের পরিবারের ভরণপোষণের দায়িত্ব কেউ না নিতে চাইলেও সুমীর মৃত্যুরে পর দুই পরিবার তার লাশের দাফন ক্রিয়া করতে আগ্রহী।

কারণ হিসেবে জানা যায়, যে পরিবার সুমীর দাফন ক্রিয়া সম্পন্ন করতে পারবে, সেই পরিবারের ওপরই দায়িত্ব বর্তানোর সম্ভাবনা শিশু সামিনের। আর সে দেশের নিয়মানুযায়ী শিশু পালনের মতো এই মহান দায়িত্ব পালন করবে যে পরিবার তাদের দেয়া হবে ১২০০ ডলার।

এ নিয়ে চলছে কোন্দল। এই কোন্দলের কারণে সুমীর লাশ পড়ে রয়েছে হিমঘরে।

বাবা অসুস্থ আর মা মৃত, মা বেঁচে থাকতে সামিনের ভরণপোষণের জন্য ১২০০ ডলারের মূল্য অনেক বেশি বলে বিবেচিত হতে পারত। অন্য আর দশটি শিশুর মতোই স্বপ্নের দেশ নিউইয়র্কে হেসে খেলে বেড়ে উঠতো সে।

বিষয়টি নিয়ে নিউইর্য়কের বাংলাদেশি কমিউনিটির মধ্যে নানামুখি প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।

Tags: আত্মহত্যানিউইয়র্ক
Previous Post

নাজমুস সাকিবের প্রথম একক প্রদর্শনী ‘লুকিং ফর হেভেন’

Next Post

মুশফিকদের বদলে দিয়েছে যে বিশ্বাস

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ও খেলোয়াড়রা প্রশিক্ষণ সেশনে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকদের বদলে দিয়েছে যে বিশ্বাস

নুসরাত ফারিয়া

৬ দিনে ৬ কেজি ওজন বৃদ্ধি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT