চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরল সম্মানের অধিকারী রেজওয়ানা চৌধুরী বন্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 31, আগস্ট 2018
in বিনোদন
A A

উপমহাদেশের বরেণ‍্য রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সংগীতে ভারত-বাংলাদেশে সমানভাবে সমাদৃত তিনি। এবার আরেক বিরল সম্মানের অধিকারী হচ্ছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মাননায় ভূষিত এই গুণী।

এবার রবীন্দ্র সংগীত দিয়ে নয়, ভারত সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এবার মহাত্মা গান্ধীর প্রিয় একটি ভজন ভারতবাসীকে উপহার দিতে যাচ্ছেন।

এমনটা জানা গেছে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলার একটি চিঠি থেকে।

২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। প্রতি বছর এই দিনটি ভারতে জাতীয় ছুটি এবং গান্ধীজয়ন্তী হিসেবে পালন করা হয়। আর এই দিনে খ্যাতিমান একজন শিল্পীর কণ্ঠে ধারণ করে প্রচার করা হয় গান্ধীর প্রিয় ভজন সংগীত। এর আগে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে থেকে শুরু করে ভারতীয় খ্যাতিমান সংগীত শিল্পীরা গান্ধীর প্রিয় ভজনটি তাদের কণ্ঠে ধারণ করেছেন। কিন্তু এবার ডাক পেয়েছেন বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা।

গুজরাটি ভাষায় লেখা গান্ধীর প্রিয় ভজন ‘বৈষ্ণবো জান তো’। ছয়শ’ বছরের বেশি পুরনো এই গানে মানুষের দুঃখ-দুর্দশা অনুভব করার কথা এবং শ্রেণিহীন সমাজের কথা উঠে এসেছে। আর এই ভজন সংগীতটি গুজরাটি ভাষায় গাওয়ার মর্যাদা অর্জন করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

তাকে পাঠানো ধন্যবাদ পত্রে শ্রীংলা লিখেন, গান্ধীর প্রিয় ভজন সংগীতটি আমাদের অন্তরের। নিজের ভাষা না হওয়ার পর‌ও যে অসাধারণ ভাবে আপনি ভজন সংগীতটি করেছেন তা রীতিমত বিস্ময়কর। আপনার এই শৈল্পিক অগ্রযাত্রায় আপনার মিউজিশিয়ান, টেকনিশিয়ানসহ আপনার পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা।

এরআগে ভারতে রবীন্দ্র সংগীতের গুরুত্বপূর্ণ আসরগুলোতে সংগীত পরিবেশন করে সেখানকার মানুষের মন জয় করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তার গায়কীর প্রশংসা করেছেন সেখানকার বিশিষ্ট সংগীতজ্ঞরাও।

Tags: মহাত্মা গান্ধীরবীন্দ্র সংগীতলিড বিনোদন
Previous Post

বাবাকে টপকে সাড়া ফেলছে জুনিয়র অপূর্ব!

Next Post

সন্ত্রাসবাদ দমন ও রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেক

Next Post
বিমসটেক

সন্ত্রাসবাদ দমন ও রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেক

হলিউডের ছবিতে ঢাকা শহরের গল্প, শুটিং নভেম্বরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT