চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবাকে টপকে সাড়া ফেলছে জুনিয়র অপূর্ব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 31, আগস্ট 2018
in বিনোদন
A A

গেল বছর ঈদে ‘বড় ছেলে’ দিয়ে চারদিকে হাকডাক ফেলে দিয়েছিলেন ছোট পর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বছর ঘুরে এবারও তিনি আলোচনায়। তবে এবার তাকে টপকে যেন ইউটিউব দুনিয়ায় সাড়া ফেললো তার একমাত্র পুত্র জায়ান ফারুক আয়াশ।

ছেলের বয়স মাত্র সাড়ে তিন বছর। এরমধ্যেই বাবার সঙ্গে পর্দায় দেখা মিললো তার। ঈদুল আযহায় প্রখ্যাত নির্মাতা শিহাব শাহীনের ‘বিনি সুতার টানে’ নামের একটি নাটকে বাবার সঙ্গে অভিষেক।

নাটকটি প্রচারের পর পরই চারদিকে সাড়া ফেলে দিয়েছে অপূর্ব’র ছেলে আয়াশ। নেট দুনিয়ায় জুনিয়র অপূর্ব এখন ভাইরাল। কারণ নাটকের দৃশ্য থেকে আয়াশের ছবির স্ক্রিন শট এখন সবার ওয়ালে ওয়ালে। চারদিকে সাড়ে তিন বছরের বাচ্চার জয়ধ্বনি! আর এরমধ্যে গানচিল থেকে প্রকাশ হলো ‘বিনি সুতার টানে’ নাটকটির একটি গান।

আসিফ ইকবালের লেখা ও ঈশানের গাওয়া ‘আমার জন্য তুই পৃথিবী’ নামের গানটিতে অপূর্ব’র সঙ্গে দেখা গেছে ছেলে আয়াশকে। নাটকের পাশাপাশি গানটিও ভাইরাল হওয়ার যোগার! এর একমাত্র কারণ ছোট্ট আয়াশ!

এরআগে অপূর্ব’র সাড়ে তিন বছরের ছেলেকে নাটকে কাস্ট করার কারণ জানিয়ে ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন জানিয়ে ছিলেন, নাটকের গল্পে তিন-চার বছরের একটি বাচ্চার চরিত্র ছিল। যে অপূর্বর ছেলের চরিত্রে থাকবে। তখনই মাথায় এলো, সত্যিকারের ছেলেই যদি পাই মন্দ হয় না। আর তখনই অপূর্বর ছেলের কথা মনে হলো। প্রস্তাবে রাজি হওয়ায় তাকে নিয়ে অভিনয় শুরু!

নির্মাতার এমন সিদ্ধান্ত যে সঠিক ছিলো তার প্রমাণ দর্শকের প্রশংসা। নাটকটি প্রচার হওয়ার পর এখন পর্যন্ত দুই মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। তারমধ্যে বেশির ভাগেই প্রশংসা করছেন জুনিয়র অপূর্ব’র!

Tags: অপূর্বআয়াশবড় ছেলেলিড বিনোদনশিহাব শাহীন
Previous Post

‘পেশাগত সততা ও ন্যায়নিষ্ঠার সাথে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে’

Next Post

বিরল সম্মানের অধিকারী রেজওয়ানা চৌধুরী বন্যা

Next Post

বিরল সম্মানের অধিকারী রেজওয়ানা চৌধুরী বন্যা

বিমসটেক

সন্ত্রাসবাদ দমন ও রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT