চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিরতি’র পর সুন্দর সৌম্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

তামিমের অনুপস্থিতে অভিষিক্ত জাকিরকে সাহস দেয়ার দায়িত্ব ছিল তার। নবাগত ওপেনার যত সময় ক্রিজে ছিলেন, সৌম্য সেই দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করেছেন। নিজে বেশি বেশি স্ট্রাইক নিয়ে পাওয়ার প্লেতে ঝড়ো ব্যাটিং করে দলকে ৭১ রানের শুরু এনে দেন। এরপর ৩০ বলে টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন।

হাথুরুসিংহে যুগে সৌম্য সরকার ছিলেন বাংলাদেশ দলের বহুল আলোচিত ফ্যাক্টর। কখনো কখনো সেটি সীমা ছাড়ালেও তার অফফর্ম আলোচনাটা জিইয়ে রাখতে বেশ ভূমিকা রাখে।

হাথুরু দায়িত্ব ছাড়তেই দল থেকে বাদ পড়েন সৌম্য। গত বছরের টি-টুয়েন্টি ফর্ম বিবেচনায় দুই ম্যাচ সিরিজে দলে নেয়া হয় তাকে। মাঝের এই ‘ব্রেকে’ ঢাকা প্রিমিয়ার লিগে এক ম্যাচে দারুণ পারফর্ম করেন।

গেল বছরে ওয়ানডে এবং টেস্টে সৌম্য ভাল করতে না পারলেও টি-টুয়েন্টিতে সতীর্থদের চেয়ে এগিয়ে। ৭ ম্যাচে ৩৩.৫৭ গড়ে ২৩৫ রান করেন। স্ট্রাইকরেট ১৫৬.৬৬।
মূর্তিকারিগর

ওপেনার জাকিরসহ মোট চারজনের এদিন অভিষেক হয়েছে। বাকি তিনজন আফিফ হোসেন, আরিফুল হক এবং নাজমুল অপু। শ্রীলঙ্কা দলে অভিষেক হয়েছে শেহান মাদুশাঙ্কার।

জাতীয় দলের অভিষেকে ক্রিকেটাররা স্বভাবতই নার্ভাস থাকেন। ২০ বছরের জাকির হাসানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। শুরু থেকেই বলের লাইন মিস করতে থাকেন। কিছুক্ষণ বাদে সিঙ্গেলে মন দেন। ‘সিনিয়র’ সঙ্গী সৌম্যকে বেশি বেশি স্ট্রাইক দিতে থাকেন।

কিন্তু জাকিরের যে ঝড় তোলা অভ্যাস। এই উইকেটে সৌম্যকে বড় বড় শট খেলতে দেখে নিজেও উৎসাহী হন। ৯ বলে ১০ রান করে ফিঙ্গার স্পিনার গুনাথিলাকাকে উড়িয়ে মারতে যেয়ে বোল্ড হন। এর ভেতর একটি চারের মার ছিল।

Previous Post

ড. ফারজানা ইসলাম দ্বিতীয় মেয়াদে জাবির উপাচার্য

Next Post

ইসলামী দলগুলোকে বিএনপির সঙ্গ ছাড়ার আহ্বান

Next Post

ইসলামী দলগুলোকে বিএনপির সঙ্গ ছাড়ার আহ্বান

সংসার যাপনে নাঈম-নাদিয়ার মজার অভিজ্ঞতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT