চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. ফারজানা ইসলাম দ্বিতীয় মেয়াদে জাবির উপাচার্য

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
5:37 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2018
in নারী, শিক্ষা
A A

দেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে দ্বিতীয় মেয়াদে আরও চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে সাক্ষর করেন।

এরপর সকাল পৌনে ১১টার দিকে অধ্যাপক ফারজানা ইসলামকে এ খবর নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। এসময় তারা ড. ফারজানা ইসলামকে অভিনন্দন জানিয়ে নতুন মেয়াদে সুষ্ঠ ও সুন্দরভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

ড. ফারজানা ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানান, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ সাহেব আমাকে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার সকালে আমাকে খবরটি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কপি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছাবে বলে আশা করি।’

‘‘নির্বাচিত হওয়ার প্রথম মেয়াদে আমি যা করতে চেয়েছি, তা হলো বিশ্ববিদ্যালয়কে অস্থির অবস্থা থেকে একটি স্থির পরিবেশে নিয়ে আসা। যার ফলে অ্যাকাডেমিক কার্যক্রমগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়। দায়িত্ব পালন করতে গিয়ে কিছু যায়গায় সীমাবদ্ধতা ও দুর্বলতা ছিল, দ্বিতীয় মেয়াদে অবশ্যই তা সংশোধন করার চেষ্টা করবো।’’

এর আগে ২০১৪ সালের ২ মার্চ দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের নারী উপাচার্য হিসাবে নির্বাচিত হয়ে নিয়োগ পান অধ্যাপক ড. ফারজানা ইসলাম। সেই হিসেবে আগামী ২ মার্চ চার বছরের দায়িত্বের মেয়াদকাল পূর্ণ হওয়ার কথা। মেয়াদ শেষ হওয়ার প্রায় অর্ধমাস আগেই মাননীয় চ্যান্সেলর রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে আবারও দ্বিতীয় মেয়াদের জন্য দায়িত্ব দেন।

দেশের প্রথম নারী উপাচার্যের দায়িত্ব নেয়ার পূর্বে তিনি একই বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ২ মার্চের পর থেকে তিনি দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পালনের জন্য কার্যকর হবেন।

অধ্যাপক ড. ফারজানা ইসলাম ১৯৫৮ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। পৈতৃক বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায়। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি হলেন সবার ছোট। বাবা আব্দুল কাদের ঢাকা হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার এবং মা ফাতেমা খাতুন ছিলেন গৃহিনী।

কলাবাগান সরকারী বিদ্যালয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার যাত্রা শুরু হয়ে এরপর ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস স্কুলে মাধ্যমিক এবং বদরুন্নেছা মহিলা কলেজে মানবিক শাখায় কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক শেষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। নিজ বিভাগের ২০ বছরের ইতিহাসে প্রথম নারী হিসাবে স্নাত্মক ও স্নাত্মকোত্তর পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন তিনি।

এরপর ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে প্রথম শিক্ষকতা শুরু করেন। ২০০১ সালে ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। শিক্ষকতার পাশাপাশি বেসরকারি সংস্থা ‘নাগরিক উদ্যোগ’ এর চেয়ারপার্সন হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

Tags: জাবিড. ফারজানা ইসলামনারী উপাচার্য
Previous Post

বিনামূল্যে খাবার পৌঁছে দেবে ফুডপান্ডা

Next Post

‘বিরতি’র পর সুন্দর সৌম্য

Next Post
ফাইল ছবি

‘বিরতি’র পর সুন্দর সৌম্য

ইসলামী দলগুলোকে বিএনপির সঙ্গ ছাড়ার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT