চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল নিয়ে বাংলাদেশের গর্ব করা উচিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 06, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের কোচ হয়ে এসেছেন অস্ট্রেলিয়ান কোচ সায়মন হেলমট। বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) প্রোগ্রামে কোচ হিসেবে কাজ করায় বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে বেশ ভালো ধারণাই রয়েছে তার। সেই অভিজ্ঞতা থেকেই বললেন, বিপিএলে যে মান ও প্রতিদ্বন্দ্বীতা হয় তা নিয়ে বাংলাদেশের মানুষের গর্ব করা উচিত।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে হেলমটের দল চট্টগ্রাম। রোববার মিরপুরের একাডেমি মাঠে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক এই অজি ক্রিকেটার বললেন, ‘বিপিএল ছাড়াও আমি বিগ ব্যাশ, আইপিএল, সিপিএলে কাজ করেছি। কিন্তু বিপিএলে সত্যিকার অর্থেই ভালো ক্রিকেট হয়। এখানে প্রতিযোগিতার যে মান সেটা নিয়ে বাংলাদেশের গর্ববোধ করা উচিত।’

এইচপি দল থেকে গত বছর বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম ও নাঈম হাসান। দুজনই বিপিএল খেলছেন চট্টগ্রামের হয়ে। নিজের শিষ্যদের জাতীয় দলে দেখে যারপরনাই খুশি হেলমট।

‘এইচপি কোচ হলেও বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গেও ছিলাম আমি। তরুণদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রোমাঞ্চকর ছিল। চট্টগ্রাম ভাইকিংসেও বেশকিছু তরুণ ক্রিকেটার দেখতে পাচ্ছি। রাব্বি (ইয়াসির আলি) চোট কাটিয়ে ফিরেছে, মিশুও (ইয়াসিন আরাফাত) ফিরেছে। আমি আরও খুশি সাদমানকে আমাদের দলে দেখে, উইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকও হয়েছে তার।’

‘আর নাঈমের কথা বলবো, সে একজন অসাধারণ ক্রিকেটার। সে অলরাউন্ডার হয়ে উঠছে। মাঠে দারুণ। খুবই বুদ্ধিমান একজন অফস্পিনার। প্রতিজ্ঞাবদ্ধ একজন ক্রিকেটার যে প্রতিনিয়ত চায় উন্নতি করতে।’

Tags: চট্টগ্রামবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসহেলমট
Previous Post

মুক্তিযোদ্ধাদের ভাতা লোপাট: তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ

Next Post

বাংলা সাহিত্যের পরাক্রমশালী লেখক কাজী আনোয়ার হোসেন

Next Post

বাংলা সাহিত্যের পরাক্রমশালী লেখক কাজী আনোয়ার হোসেন

জয়ে শুরু তামিম-স্মিথের কুমিল্লার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT