চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ে শুরু তামিম-স্মিথের কুমিল্লার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:18 অপরাহ্ন 06, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

মূল আলোচনায় ছিলেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ব্যাট হাতে তাদের কেউই ম্যাচে ছাপ ফেলতে পারেননি। বিপিএলের ষষ্ঠ আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে স্মিথের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ানস।

শহিদ আফ্রিদি ও তামিম ইকবালের ব্যাটে ভর করে ওয়ার্নারের সিলেট সিক্সার্সকে ৪ উইকেটে হারায় কুমিল্লা।

সিলেট সিক্সার্সের দেয়া ১২৮ রানের টার্গেটে এক বল আর ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস।

মোটামুটি নাগালের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় কুমিল্লা। দলীয় ১৬ আর ব্যক্তিগত ৫ রানে ফেরেন এভিন লুইস। আল-আমিন হোসেনের বলে আফিফের হাতে ক্যাচ দেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার।

ব্যাটে নেমে খাতা খুলতে পারেননি ঘরের ছেলে ইমরুল কায়েস। চার বল খেলে পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানের বলে বোল্ড হন এ বাঁহাতি ওপেনার।

পরপর দুই উইকেট হারানোর পরমুহূর্তে তামিম ইকবালের সঙ্গে যোগ দেন স্টিভেন স্মিথ। খাতা-কলমে মাঠের বাইরে থাকলেও যে ব্যাটে এতটুকু মরিচা পড়েনি শুরু থেকেই সেটি টের পাওয়া যায়। দলের প্রয়োজন অনুযায়ী ধীরস্থির শুরু করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। কিন্তু ৪৯ রানের সময় আল-আমিনের করা অফস্ট্যাম্পের বেশ বাইরের বল খোচা মারতে গিয়ে লিটন দাসের হাতে ধরা পড়েন। ফেরার আগে ১৭ বলে ১৭ রান করেন তিনি।

স্মিথ ফেরার পর ক্রিজে থিতু হতে পারেননি আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক। ২০ বলে ১৩ রান করে ফেরেন পাকিস্তানি অলরাউন্ডার। মালিকের পথ ধরেন এনামুল হক বিজয়ও। দুজনকেই ফেরান নেপালি স্পিনার সন্দীপ লামিচেন।

অন্যদের আসা-যাওয়ার মাঝে একপাশে অবিচল থাকেন তামিম। বিপত্তি ঘটে ১৭তম ওভারে তার রানআউটে। লামিচেনের সরাসরি থ্রোতে আউট হন ৩৪ বলে ৩৫ রান করা বাংলাদেশ ওপেনার।

তামিম ফেরার পর শেষ তিন ওভারে কুমিল্লার দরকার ছিল ২৭ রান। ক্রিজে ছিলেন শহিদ আফ্রিদি। কাজটা নিজের মতো করেই শেষ করেন পাকিস্তানি সাবেক অধিনায়ক। ২৫ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন ‘বুম বুম’।

দুটি করে উইকেট নিয়ে সিলেটের সফল বোলার আল-আমিন ও লামিচেন।

এর আগে টস হেরে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১২৭ রান করতে পারে সিলেট।

Tags: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
Previous Post

বাংলা সাহিত্যের পরাক্রমশালী লেখক কাজী আনোয়ার হোসেন

Next Post

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আশরাফ

Next Post

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আশরাফ

কে হচ্ছেন কোন মন্ত্রণালয়ের মন্ত্রী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT