চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল খেলতে রাজি গেইল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:00 অপরাহ্ন 02, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিস গেইলকে পাওয়া নিয়ে অনিশ্চয়তার অবসান হয়েছে। বঙ্গবন্ধু বিপিএল খেলতে রাজি হয়েছেন টি-টুয়েন্টির মারকুটে তারকা। তবে আসরের শুরু থেকে তাকে পাচ্ছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় এ ক্যারিবিয়ান দলে যোগ দেবেন কয়েকটি ম্যাচ পর।

সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিশ্চিত করেছে গেইলকে পাওয়ার খবরটি। দলটির ব্যবস্থাপনা পরিচালক কেএম রিফাতুজ্জামান জানান, ‘ক্রিস গেইলের হ্যামস্ট্রিংয়ে হালকা চোট আছে। পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে। তবে বিপিএল খেলার ব্যাপারে তার কখনও আপত্তি ছিল না। আমরা হয়তো পুরো বিপিএলে গেইলকে পাবো না। পরের দিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠ মাতাবেন এ ব্যাটিং জিনিয়াস।’

ব্যক্তিগত কারণে এবার বিপিএলে অংশ নেবেন না গেইল, এমন খবর প্রকাশিত হয় দেশি-বিদেশি সংবাদমাধ্যমে। তবে শুরু থেকেই ইউনিভার্স বসকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বিপিএলের সবচেয়ে সফল ব্যাটসম্যানকে ছাড়া অনেকটাই রং হারাবে এবারকার আসর- এমন চিন্তায় গেইলকে পেতে সম্ভাব্য সবরকমের চেষ্টা করে দলটি। অবশেষে মিলল সুখবর।

বিপিএলের আগের ছয়টি আসরেই খেলেছেন গেইল। দেশি-বিদেশি মিলিয়ে এ টুর্নামেন্টের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনি। টুর্নামেন্টের সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে কম বলে সেঞ্চুরি, সবচেয়ে কম বলে ফিফটি- এমন দারুণ সব রেকর্ড আছে এ বাঁহাতি ওপেনারের।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলম জানান, ‘ক্রিস গেইলের এজেন্টের সঙ্গে আমাদের সবকিছু চূড়ান্ত হয়েছে। টুকটাক কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। সেগুলো শিগগিরই সম্পন্ন হয়ে যাবে।’

ক্যারিবীয় বিস্ফোরক ব্যাটসম্যান গেইলকে ১ লাখ ডলারে (বাংলাদেশি টাকায় ৮৫ লাখ) ‘এ প্লাস’ ক্যাটাগরি থেকে দলে নেয় চট্টগ্রাম। ড্রাফট সম্পন্ন হওয়ার ১০দিন পর জানা যায় গেইল নিজেই জানেন না তিনি বিপিএল খেলবেন! ড্রাফটে নাম কীভাবে এলো সে প্রশ্নও ছুঁড়ে দেন টি-টুয়েন্টির ফেরিওয়ালা। তখন থেকেই তাকে নিয়ে শুরু হয় অনিশ্চয়তা।

Tags: গেইলচট্টগ্রামবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
Previous Post

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু

Next Post

কোন কর্তৃত্বে রাবি উপাচার্য এখনও পদে বহাল জানতে হাইকোর্টের রুল

Next Post

কোন কর্তৃত্বে রাবি উপাচার্য এখনও পদে বহাল জানতে হাইকোর্টের রুল

অভিষেক বচ্চন অভিনয় করবে এতেই আমি গর্বিত: শ্বাশত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT