চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন কর্তৃত্বে রাবি উপাচার্য এখনও পদে বহাল জানতে হাইকোর্টের রুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 02, ডিসেম্বর 2019
in - সেমি লিড, আদালত
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য এম আব্দুস সোবহান কোন কর্তৃত্ববলে উপাচার্য পদে বহাল, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

রাবি উপাচার্য, রাষ্ট্রপতি সচিব,শিক্ষা সচিব, রাবির রেজিস্ট্রারসহ ৮ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই এম আব্দুস সোবহানের ভিসি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রাবির সাবেক শিক্ষার্থী সালমান ফিরোজ ফয়সাল।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মুজাহিদুল ইসলাম শাহিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবে আলম।

রুল জারির বিষয়ে আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন সাংবাদিকদের বলেন, ‘২০১৭ সালের ৭ মে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ পান এম. আব্দুস সোবহান। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১(২) ধারা অনুসারে স্থায়ী (চার বছরের জন্য) নিয়োগের সুযোগ নেই।

এছাড়া ১১(২) অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো শিক্ষককে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিতে পারেন। তবে চার বছরের জন্য নিয়োগ দিতে হলে ১১ (১) ধারা অনুসারে ৩ জনের প্যানেল থেকে একজনকে নিয়োগ দিতে হয়। কিন্তু এম আব্দুস সোবহানের নিয়োগের তা অনুসরণ করা হয়নি। এমন অবস্থায় আব্দুস সোবহানের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী সালমান ফিরোজ ফয়সাল রিট করেন। সে রিটের শুনানির পর আদালত রুল জারি করেছেন।

Tags: রাবি উপাচার্যহাইকোর্টের রুল
Previous Post

বিপিএল খেলতে রাজি গেইল

Next Post

অভিষেক বচ্চন অভিনয় করবে এতেই আমি গর্বিত: শ্বাশত

Next Post

অভিষেক বচ্চন অভিনয় করবে এতেই আমি গর্বিত: শ্বাশত

সড়ক আইন: সরকারের নমনীয়তায় ওদের ঔদ্ধত্য বাড়বে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT