চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল: ক্রিকবাজ’র সেরা একাদশেও সেরা তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 11, ডিসেম্বর 2016
in স্পোর্টস
A A

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েব সাইট ক্রিকবাজ এবারের চতুর্থ বিপিএলের সেরা একাদশ বাছাই করেছে। সম্প্রতি তারা বিপিএল সেরা একাদশটি তাদের ওয়েব সাইটে প্রকাশ করেছে।

দলে চারজন বিদেশী খেলোয়াড় রাখা হয়েছে। কেননা বিপিএলের নিয়মানুযায়ী একটি একাদশে চারজনের বেশি বিদেশী খেলোয়াড় রাখা যাবে না।

চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য ক্রিকবাজের সেরা একাদশ তুলে ধরা হলো

১. তামিম ইকবাল: এ আসরে ধারাবহিকভাবে রান করেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ৪৩ দশমিক ২৭ গড়ে ১৩ ইনিংসের ছয়টি হাফ সেঞ্চুরিসহ তামিমের রান ৪৭৬। এবারও চিটাগাং ভাইকিংসের অধিনায়ক ছিলেন তামিম।

২. মেহেদি মারুফ: এবারের বিপিএলে সবচেয়ে বড় চমক বলতে গেলে ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদি মারুফ। তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্য সবাইকে অবাক করে দিয়েছে। তাই তো ওপেনার তামিমের সঙ্গে জায়গা হল তারও। টুর্নামেন্টে মারুফের রান ৩৪৭। স্ট্রাইক রেট- ১৩৫ দশমিক ৫৪। ২৯ বছর বয়সী এ ক্রিকেটার টুর্নামেন্টে সর্বোচ্চ ২০টি ছক্কা মেরেছেন।

৩. মাহমুদুল্লাহ রিয়াদ: বিপিএলে আবারও চমক দেখিয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তার অলরাউন্ড নৈপুণ্যের কারণেই শেষ চারে উঠেছিল খুলনা টাইটান্স। ৩৯৬ রান ও ১০ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন রিয়াদ।

৪. সাব্বির রহমান: এবারের আসরের একটি শতরানের ইনিংস দেখেতে পেয়েছে দর্শকরা। তাও রাজশাহী কিংসের আইকন ক্রিকেটার সাব্বির রহমানের সৌজন্যে। তাই তো একাদশেও জায়গা হয়েছে এ মারকুটে ব্যাটসম্যানের। এবারের আসরে ৩৭৭ রান করেছেন সাব্বির। তাই তো মিডল অর্ডারে জায়গা হয়েছে এ ডানহাতি ব্যাটসম্যানের।

৫. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক): বিপিএলটাকে রানে ফেরার মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। রানও পেয়েছেন। এবারের আসরে ৩৪১ রান করেছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। স্ট্রাইক রেট ১৩৪ দশমিক ৭৮।

৬. সাকিব আল হাসান: আসরটা ভালো যায়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক দলকে শিরোপা জিতিয়েছেন। এবারের আসরে ২২৬ রান করেছেন এ ডানহাতি ব্যাটসম্যান। উইকেট নিয়েছেন ১৩টি।

৭. ড্যারেন সামি (অধিনায়ক): শুরুর দিকে রাজশাহী কিংসের পারফরম্যান্স দেখে সবাই হতাশ ছিলেন। তবে সেই দলকে ফাইনালে নিয়ে যান ক্যারিবীয় ব্যাটসম্যান ড্যারেন স্যামি। তাই তো সেরা একাদশের অধিনায়কও করা হয়েছে টুর্নামেন্টে ২৭৬ রান করা স্যামিকে।

৮. মোহাম্মদ নবি: চিটাগাং ভাইকিংসের হয়ে বল ও ব্যাট হাতে দারুণ করেছেন আফগানিস্তানর অলরাউন্ডার মোহাম্মদ নবি। তাই তো বিদেশী ৪ ক্রিকেটারের মধ্যে তার নাম থাকাটা ছিল অনুমীয়ই। ১৯টি উইকেট নেয়ার পাশাপাশি করেছেন ২৩০ রান।  স্ট্রাইক রেট- ১৭৪ দশমিক ২৪।

৯. ডোয়াইন ব্রাভো: ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে না পারলেও  বোলিংয়ের কারণেই দলে জায়গা পাওয়া নিশ্চিত ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। ইনিংসের শেষদিকে তার বল ছিল খুবই কার্যকর। ২১ উইকেট নিয়েছেন ব্রাভো।

১০. মোহাম্মদ শহীদ: বাংলাদেশ ক্রিকেট দল সামনে নিউজিল্যান্ড সফর করবে। প্রাথমিক দলেও ছিলেন। কিন্তু ইনজুরিতে পড়ে সফর শেষ মোহাম্মদ শহীদের। তবে সেরা একাদশে রয়েছেন মাত্র ৮ ম্যাচে ১৫ উইকেট নেয়া এ বোলার।

১১. জুনাইদ খান: বিদেশী ক্রিকেটারের কোটায় চতুর্থ ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার জুনায়েদ খান। এবারের আসরে খুলনা টাইটান্সের হয়ে ২০টি উইকেট শিকার করেন জুনাইদ খান।

Previous Post

‘আম্মার’ শোকে তামিলনাড়ুতে আত্মহত্যার দীর্ঘ মিছিল

Next Post

বিএনপি প্রার্থীও নৌকার পক্ষেই বলে মন্তব্য আইভীর

Next Post

বিএনপি প্রার্থীও নৌকার পক্ষেই বলে মন্তব্য আইভীর

জামায়াতের ইন্ধনে নাসিরনগর ও গোবিন্দগঞ্জে হামলা: ঘাতক দালাল নির্মূল কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT