চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আম্মার’ শোকে তামিলনাড়ুতে আত্মহত্যার দীর্ঘ মিছিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 11, ডিসেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামের (৬৮) মৃত্যুশোক যেনো কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছে না রাজ্যবাসী। গত সোমবার (৫ ডিসেম্বর) তার মৃত্যুর পর থেকে শনিবার পর্যন্ত শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন কমপক্ষে ৩০০ মানুষ।

ক্ষমতাসীন দলটি শনিবার আত্মহত্যাকারীদের এ সংখ্যা জানায়। তবে একদিনের ব্যবধানেই সেই সংখ্যা দেড় শতাধিক বেড়েছে। রোববার এ সংখ্যা ৪৭০ বলে দলীয় সূত্রের বরাতে জানায় ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

রাজনীতিতে চার দশকের একক কর্তৃত্ব এবং পাঁচবার মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা সাবেক এই অভিনেত্রী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। যাকে ‘আম্মা’ বলে ডাকতো ভক্ত-সমর্থকরা।

অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে) দলের মুখপাত্র চিন্নাকুটি পোন্নায়ান উত্তর প্রদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও ভক্ত-সমর্থকদের আত্মহত্যার খবর জানিয়ে শনিবার বলেন, শোক সহ্য করতে না পেরে মানুষ আত্মহত্যা করছে। তারা বিষ খাচ্ছে, কারো কারো হার্ট অ্যাটাকের ঘটনাও ঘটছে। কেউ কেউ আবার কুয়ায় ঝাঁপিয়েও পড়ছেন। আমরা তাদের জন্য গভীর শোকে মুহ্যমান।

শনিবার তিনি বলেন, জয়ললিতার মৃত্যুর পর আত্মহত্যা করা ২৮০টি পরিবারকে ৩ লাখ রুপির আর্থিক সহায়তা পেয়েছে। শেষ পর্যন্ত তা ৩০০ ছাড়াতে বলেও তিনি জানান। তবে ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০০ তে (৪৭০) পৌঁছেছে। অর্থ সাহায্য ছাড়াও এই পরিবারের সন্তানদের শিক্ষা এবং বিয়ের খরচের জন্য সহায়তা করবে বলে জানান তিনি।

আত্মহত্যার এই অস্বাভাবিক প্রবণতাকে পার্টি উৎসাহ দিচ্ছে বলেও সমালোচনা রয়েছে। আত্মহত্যাকারীর পরিবারকে বিশাল ক্ষতিপূরণ দিচ্ছে দলটি। দলীয় প্রধানের প্রতি গভীর ভক্তিতে কেউ আত্মহত্যা করছে বলে বিশ্বাস করলেই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

অনেক সময় হার্ট এ্যাটাকে মৃত্যুর মতো ঘটনাগুলোকেও আনুগত্যের প্রমাণ বলে ধরা হচ্ছে। যা এক অস্বাভাবিক সংখ্যা সৃষ্টি করছে বলে দাবি সমালোচকদের।

তবে জয়ললিতার প্রতি ভালোবাসা প্রকাশের সহিংস রূপ দেখা গেছে আগেও। আনুগত্যের আনু্ষ্ঠানিক প্রদর্শনের জন্য পরিচিত তামিলনাড়ুর রাজনৈতিক কর্মীরা তাদের হাতের আঙ্গুল কেটে, দেহে জয়ললিতার ট্যাটু এঁকে, চুল ফেলে দিয়ে এমনটি দেখিয়ে আসছে বছরের পর বছর।

দুর্নীতির অভিযোগে জয়ললিতার কারাদণ্ডের পরতো কেউ কেউ নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলো।

হাজার হাজার শোক প্রকাশকারীর মিলনস্থলে পরিণত হয়েছে এখন রাজধানী শহর চেন্নাই। যেখানে মঙ্গলবার জয়ললিতার, তাদের আম্মার শেষকৃত্য সম্পন্ন হয়।

সূত্র: পিটিআই, দ্য নিউইয়র্ক টাইমস

Previous Post

সাকিব অস্ট্রেলিয়া যাচ্ছেন আজ, রুবেল-মারুফ সোমবার

Next Post

বিপিএল: ক্রিকবাজ’র সেরা একাদশেও সেরা তামিম

Next Post

বিপিএল: ক্রিকবাজ’র সেরা একাদশেও সেরা তামিম

বিএনপি প্রার্থীও নৌকার পক্ষেই বলে মন্তব্য আইভীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT