চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে ভিন্ন এক রাব্বিকে দেখছেন শুভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 21, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচ গড়িয়ে যাওয়ার পর একাদশে জায়গা পাওয়া কামরুল ইসলাম রাব্বি দারুণ বোলিংয়ে হয়ে উঠেছেন রাজশাহী কিংসের অপরিহার্য একজন। সোমবার মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ৩ ওভারে ১০ রান দিয়ে এ পেসারের শিকার ৪ উইকেট। জয় থেকে যখন দূরে সরে যাচ্ছিল রাজশাহী, জোড়া আঘাতে পাল্টে দেন ম্যাচের চেহারাই। শেষে ৩৮ রানের সহজ জয়েই মাঠ ছেড়েছে কিংসরা।

কুমিল্লার চার স্বীকৃত ব্যাটসম্যান তামিম ইকবাল, লিয়াম ডসন, শহিদ আফ্রিদি ও মোহাম্মদ সাইফউদ্দিনের উইকেট নেন রাব্বি। দারুণ স্লোয়ারের সঙ্গে ছিল অসাধারণ ইয়র্কার। বিপিএলে রাব্বির মাঝে ভিন্ন এক প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন কুমিল্লার ওপেনার শামসুর রহমান শুভ। ম্যাচ শেষে অনুজকে প্রশংসায় ভাসালেন।

‘রাব্বি এমনিতেই ভালো বোলার। বাংলাদেশের হয়ে টেস্ট, ওয়ানডে সবই খেলেছে। ডিফারেন্ট অ্যাটিচ্যুড নিয়ে এই বিপিএল খেলতে দেখছি ওকে। প্রথম দিকে ম্যাচ খেলেনি, যখন সুযোগ পেল ভালো করে যাচ্ছে। যখন টিমের দরকার ব্রেক-থ্রু এনে দিচ্ছে। আশা করি সামনে আরও ভালো করবে।’

‘সে খুব ছন্দে আছে। স্লোয়ার, ইয়র্কার অ্যাকুরেট হচ্ছে। রাজশাহী টিমের জন্য ওর রোলটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে।’ এভাবেই রাব্বিকে মূল্যায়ন করলেন ভিক্টোরিয়ানস ওপেনার।

সিলেট পর্বে বিপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমে রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের ম্যাচে রাব্বি নেন ২ উইকেট। পরের ম্যাচে কোনো উইকেট পাননি, দলও জেতেনি। সিলেট পর্বে শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৪ ওভারে ২৪ রানে একটি উইকেট নেন। দারুণ এক জয় তুলে রাজধানীতে ফেরে দল।

সোমবারের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে লরি ইভান্সের সেঞ্চুরি (১০৪) ও রায়ান টেন ডেসকাটের ফিফটিতে (৫৯) ১৭৬ রান তোলে রাজশাহী। ব্যাটিংয়ে নেমে সমানতালে লড়ছিল কুমিল্লাও। কিন্তু মোস্তাফিজ-রাব্বি বল হাতে জ্বলে ওঠায় ১০ বল আগেই ১৩৮ রানে গুটিয়ে যায় কুমিল্লা।

হারের পেছনে রাজশাহীর দুই পেসারের জ্বলে ওঠাকেই মূল কারণ হিসেবে উল্লেখ করলেন শুভ, ‘আমরা যখন ব্যাটিংয়ে ছিলাম ম্যাচটা আমাদের থেকে কখনই দূরে চলে যায়নি। মাঝখানে ৪ রানের মধ্যে ৩-৪টা উইকেট পড়ে গেছে। এই জায়গায় দুই দলের মাঝে পার্থক্য হয়ে গেছে। আর মোস্তাফিজ এবং রাব্বি খুব ভালো বোলিং করেছে। ওরা ওদের প্ল্যানিংয়ে সফল হয়েছে, যে কারণে আমরা আমাদের প্ল্যান থেকে বাইরে চলে গেছি।’

‘আসলে টি-টুয়েন্টির জন্য এইসব রান তাড়া করে জেতার মতো। দুর্ভাগ্য, আমরা ভালো খেলতে পারিনি। তাদের ব্যাটসম্যানদের প্রশংসা করতে হয়। দুজন খুব ভালো ব্যাটিং করেছে। শেষদিকে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারিনি। তাতে ওদের ১৪০ বা ১৫০ এরমধ্যে আটকাতে পারিনি।’

Tags: কুমিল্লাবিপিএল-২০১৯বিপিএল-৬রাজশাহীরাব্বিলিড স্পোর্টস
Previous Post

আফরান নিশো এবার ‘দর্জি’

Next Post

ছাত্রদলের সহাবস্থানের দাবিতে আপত্তি নেই ছাত্রলীগের

Next Post
ডাকসু

ছাত্রদলের সহাবস্থানের দাবিতে আপত্তি নেই ছাত্রলীগের

আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT