চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফরান নিশো এবার ‘দর্জি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 21, জানুয়ারি 2019
in বিনোদন
A A

শুধু রোম্যান্টিক চরিত্র নয়, পাগল, চোর, অভাবী, মেথর, সিরিয়াস, স্বাভাবিক, অস্বাভাবিক, রাশভারী সবখানেই তার উপস্থিতি। নতুন নতুন চরিত্র নিয়ে হাজির হওয়াই যেন তার বৈশিষ্ট্য। বলছি, আফরান নিশোর কথা; ছোটপর্দায় যিনি সুপারস্টার, একজন ভার্সেটাইল অভিনেতা। এই তারকা এবার আসছেন ‘দর্জি’ চরিত্র ধারণ করে।

নির্মাতা কাজল আরেফিন অমির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘দর্জি’ নিশোকে দেখা যাবে ‘দ্য টেইলর’ নাটকে। এর আগে নিশোকে নিয়ে ‘ট্যাটু’ সিরিজসহ সর্বশেষ ‘এক্স গার্লফ্রেন্ড’ নির্মাণ করেছিলেন নির্মাতা অমি। সবগুলো নাটকই দর্শক গ্রহণ করেছে। এবার অমির নির্দেশনায় ‘দর্জি’ নিশোকে দেখা যাবে।

একজন নম্র ভদ্র দর্জিওয়ালার প্রেমের গল্পের নাটক ‘দ্য টেইলর’-জানালেন নির্মাতা অমি। এ নাটকের গল্পের ধারণা দিতে গিয়ে চ্যানেল আই অনলাইনকে কাজল আরেফিন অমি বলেন, ‘নিশো ভাই এলাকার সবচেয়ে সৎ এবং খুব পরিচিত একজন দর্জি। একদিন তার দোকানে সাবিলা নূর পোশাক তৈরি করতে আসেন। এরপর নিশো ভাইয়ের কাজ, ব্যবহারের মুগ্ধ হন সাবিলা। নিয়মিত নিশো থেকে পোশাক তৈরি করেন।

এরপর প্রেম শুরু? ‘না না। সবে তো ঘটনা এখান থেকে শুরু।’ বললেন নির্মাতা অমি। আরো বলেন, নিশো ভাইকে ছোট ছোট কাজের মাধ্যমে মনের মধ্যে নাড়া দেন সাবিলা। একদিন সাবিলার বিয়ে হয়ে যায়। সেই বিয়ের কিছু পোশাকও তৈরি করেন নিশো ভাই।’ এর বেশী বলতে চাইনা। বাকিটা দর্শক দেখলে বুঝতে পারবেন- নির্মাতা ভাষ্য ছিল এমন।

অমি বলেন, একজন মানুষকে ডিনাই করা যায় কিন্তু কোনোভাবে নেগলেক্ট করতে নেই। ‘দ্য টেইলর’ দেখলে দর্শক সেটা ভালোভাবে বুঝতে পারবেন। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত এ নাটকের শুটিং কদিন আগে শেষ হয়েছে, চলছে সম্পাদনার কাজ। নিশো-সাবিলা ছাড়াও ‘দ্য টেইলর’ নাটকে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ।

Tags: আফরান নিশোকাজল আরেফিন অমিনাটকলিড বিনোদনসাবিলা নূর
Previous Post

নোয়াখালীতে বাসের ধাক্কায় নিহত ৪

Next Post

বিপিএলে ভিন্ন এক রাব্বিকে দেখছেন শুভ

Next Post

বিপিএলে ভিন্ন এক রাব্বিকে দেখছেন শুভ

ডাকসু

ছাত্রদলের সহাবস্থানের দাবিতে আপত্তি নেই ছাত্রলীগের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT