চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিপিএলে দেশিদের সুযোগ কমেছে’

আদিল আহমেদ by আদিল আহমেদ
5:49 অপরাহ্ন 09, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশ্নটা শুরুতেই উঠেছিল। বিসিবি যখন বিপিএলে ৫ বিদেশি খেলানোর অনুমতি দিল। তাতে দেশি ক্রিকেটারদের পারফরম্যান্সের সুযোগ কমছে কিনা সেটা নিয়েই কথা ওঠে। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার কারণে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি সিদ্ধান্তে অটল থাকে। সিলেট পর্বের শেষে সার্বিক হালচাল বুঝে এখন সাকিব আল হাসানেরও মনে হচ্ছে, পাঁচ বিদেশির সিদ্ধান্তে দেশি তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সের সুযোগ কমছে।

গত আসরে ৪ বিদেশি খেলাতে পারত দলগুলো। তখনও জমজমাট লড়াই হয়েছে। এবার একজন বিদেশি বেড়েছে। সিলেট পর্ব ব্যাটে-বলেও বেশ জমেছে। মাঠের লড়াইয়ে একটু বেশিই উজ্জ্বল বিদেশিরা। সাকিব শুরুতে তাই ৫ বিদেশি খেলানোর পক্ষে থাকলেও এখন নিজের ভেতর থেকে আর সেই সমর্থনটা পাচ্ছেন না।

বৃহস্পতিবার একটি বিদেশি কোম্পানির সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের চুক্তি করার পর বিপিএল নিয়েও কথা বলেছেন সাকিব। সেখানেই উঠে এল বিদেশিদের প্রসঙ্গটি, ‘কয়েকটি ম্যাচ দেখার পর উপলব্ধিটা আমারও, ম্যাচে যেহেতু বিদেশিরাই আসল ভূমিকা পালন করছে, এ বছরটায় তাতে হয়ত দেশি তরুণদের সুযোগটা একটু কমেই গেল।’

সেটিকে আবার চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন সাকিব, ‘প্রতিপক্ষের সঙ্গে যেমন প্রতিযোগিতা করার থাকে, নিজ দলের খেলোয়াড়দের মাঝেও তেমনি প্রতিযোগিতার সুযোগ থাকে। নিজ দলের বিদেশিদের সঙ্গে প্রতিযোগিতা করে ভাল পারফরম্যান্স করতে হবে, এই জিদটা যদি থাকে, সেটা আরও ভাল পারফরম্যান্স দেবে বলে মনে হয়।’

বিপিএলে হোম-অ্যাওয়ে অ্যাডভান্টেজের সুযোগ নেই বলেই মানছেন সাকিব। দলগুলো একটা ভেন্যুতেই খেলছে যখন, সেই সুযোগটা থাকে না বলে মত বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়কের।

সিলেট সিক্সার্সের কাছে হেরে টুর্নামেন্টে যাত্রা করেছিল ঢাকা ডায়নামাইটস। পরে ঘুরে দাঁড়িয়ে দারুণ ক্রিকেট খেলছে। সেটাই আত্মবিশ্বাসী করে তুলছে সাকিবকে। সামনে ভালো খেলার প্রত্যাশা যেমন থাকল, থাকল পুরো সিজনে দল কেমন করে সেদিকে নজর রাখার কথাও।

‘টি-টুয়েন্টিতে যেহেতু এক-দুজনের পারফরম্যান্সই ম্যাচ জিতিয়ে দেয়, সেদিক থেকে একটা-দুটো ম্যাচ হেরে যেতেই পারি। তবে আমাদের দলের যে শক্তির জায়গা, দেখতে হবে পুরো সিজনে আমরা কেমন খেলি। সেটাই হবে গুরুত্বপূর্ণ। আমরা যদি চ্যাম্পিয়ন হতে চাই, যদি ফাইনাল খেলতে চাই, সেজন্য আমাদের বেশিরভাগ ম্যাচই জিততে হবে।’

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দল সাকিবের ঢাকা। ধারাবাহিকতা ধরে রাখতে চান দলটির অধিনায়ক। সেলক্ষ্যে শনিবার ঢাকা পর্বের ম্যাচে ডায়নামাইটসরা মুখোমুখি হবে টেবিলের শীর্ষে থাকা সিলেট সিক্সার্সের।

Tags: বিপিএলসাকিব
Previous Post

ইনস্টাগ্রামে আবারও আবেদনময়ী ফাতেমা সানা

Next Post

ডিআরইউ মিনি ম্যারাথনে সেরা চ্যানেল আইয়ের মাসুম

Next Post
চ্যানেল আই অনলাইন মিনি ম্যারাথনে সেরা মাসুমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিআরইউ মিনি ম্যারাথনে সেরা চ্যানেল আইয়ের মাসুম

shilpo montri

ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের জন্য আসছে ‘ওয়ান স্টপ সার্ভিস’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT