ইন্সটাগ্রামে আবারও নিজেকে আবেদনময়ী হিসেবে তুলে ধরেছেন ‘দঙ্গল’ কন্যা ফাতেমা সানা শেখ। সম্প্রতি ইন্সটাগ্রামে তার শেয়ার করা ছবিতে দেখা যায়, শাড়ি পড়ে বেশ খোলামেলা ভাবে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। মেরুন রাঙা ব্লাউজের সাথে শাড়ির আঁচলটা ঝুলিয়েছেন শরীরের একেবারে মাঝ বরাবর। আর উপস্থাপন ভঙ্গিটাও ছিল আবেদনে ভরা।
শুধু এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার পোশাক বিতর্কে জড়িয়েছেন ফাতেমা সানা। বিশেষ করে মালদ্বীপের একটি সমুদ্র তীরে সুইমিং পোশাক পড়ে তোলা ছবির জন্য। একজন মুসলিম মেয়ের রমজান মাসে এমন ছবি শেয়ারের জন্য বিতর্কে চলে আসেন তিনি।

ইন্সটাগ্রামে যেন সবসময় চমক এবং আবেদনময়ী করে নিজেকে রাখতে চান ফাতেমা সানা। তাই এর আগেও শাড়ি পড়া একটি ছবি শেয়ার করেন ইন্সটাগ্রামে। সেখানে ক্যাপশন জুড়ে দেন, শেইমলেস সেলফি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে করা ট্রলকে যেন একেবারেই পাত্তা দিতে চান না এই ‘দাঙ্গাল’ কন্যা।
আগামী বছর দিওয়ালিতে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ছবি ‘থাগস অব হিন্দুস্থান’। ছবিতে আরও রয়েছেন অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফ।এর পরিচালক হিসেবে আছেন বিজয় কৃষ্ণ আচার্য। -এনডিটিভি









