চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপজ্জনক পরিস্থিতির আগেই সতর্কতা জরুরি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:23 অপরাহ্ন 21, জানুয়ারি 2022
in সম্পাদকীয়
A A
বাংলাদেশে করোনাভাইরাস টিকা কার্যক্রমের ছবি, স্বাস্থ্যকর্মী ও মানুষ টিকা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের প্রকোপ আবারও বেড়ে যাওয়ায় দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া কয়েকদফা বিধিনিষেধ জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। শিক্ষামন্ত্রী জানিয়েছেন: মহামারির সংক্রমণ হঠাৎ করেই বেড়ে যাওয়া এবং শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, ‘দেশে কোভিড-১৯ সংক্রমণের ৬৮৫তম দিনে শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৯২ জন।

এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৪৩৪ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয়েছিল ১০ হাজার ৮৮৮ জন জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জন।’

এই তথ্যেও সংক্রমণ বাড়ার আঁচ পাওয়া যায়। এর আগে কিছুদিন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা নিম্নমুখী ছিল। বেশ কিছুদিন ধরেই এই হার ঊর্ধ্বমুখী। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কথায় এর প্রমাণ মেলে। তিনি বলেছেন: দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী পরিস্থিতি ঠেকাতে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। অফিস-আদালতে অর্ধেক জনবল দিয়ে কাজ করানো হবে। শিগগিরই এ বিষয়ে নোটিশ দেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন: করোনা রোগীতে এক তৃতীয়াংশ হাসপাতালের বেড ভরে গেছে। এভাবে বাড়লে ঢাকা শহরের কোনো হাসপাতালেই আর বেড পাওয়া যাবে না। হাসপাতালে যে অবস্থা চলছে সেটা আশঙ্কাজনক। আগে থেকেই সর্তক হতে হবে। ঢাকা শহরের সিটি কর্পোরেশনের ভেতরেই এক হাজার মানুষ ভর্তি হয়েছে। করোনাভাইরাসের ঊর্ধ্বগতির মধ্যে দেশের হাসপাতালগুলোতে ‘আশঙ্কাজনকহারে’ রোগী ভর্তি হচ্ছেন। প্রতিদিনিই রোগী শনাক্তের হার বাড়ছে, যদিও মৃত্যুহার এখনও কিছুটা কম। সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এর কারণ আমরা এখনও সেভাবে স্বাস্থ্যবিধি মানছি না। সরকার ১১ দফা বিধিনিষেধ দিয়েছে, তারপরও মানুষ সেটা মানছে না।

শিক্ষাপ্রতিষ্ঠান বেশি দিন বন্ধ রাখা জাতীয় জীবনের জন্য ক্ষতিকর। এরপরও জীবন রক্ষার্থে আবারও বন্ধ করতে হয়েছে। বিগত বছর সমূহের মতো সবাই মিলে নিয়মকানুন মেনে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সক্ষম হবে বলে আমরা আশা করি। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং যাবতীয় বিধিনিষেধ মেনে চলতে হবে। নয়তো কোনো ইতিবাচক ফলাফল আসবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় আবারও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক, এটাই আমাদের আশাবাদ। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং এ সংক্রান্ত নিয়মকানুন বাস্তবায়নে যথাযথ উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

Tags: করোনাকরোনাভাইরাসবিধিনিষেধসম্পাদকীয়
Previous Post

ওসাকার বিদায়, জয়রথে নাদাল

Next Post

রাবিতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ

Next Post
রাবিতে শিক্ষকদের জরুরি সভা, সবাই মাস্ক পরিধান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবিতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ

তামিমের ফিফটির পর মাহমুদউল্লাহ ঝড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের ফিফটির পর মাহমুদউল্লাহ ঝড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT