চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের ফিফটির পর মাহমুদউল্লাহ ঝড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 অপরাহ্ন 21, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
তামিমের ফিফটির পর মাহমুদউল্লাহ ঝড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ শেহজাদের ঝড়ো শুরু, তামিমের দুর্দান্ত ফিফটি এবং শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ক্যামিওতে বড় সংগ্রহ গড়ল মিনিস্টার গ্রুপ ঢাকা। মুশফিকুর রহিমের দলের জয় পেতে ইবাদত-রুবেলদের বিপক্ষে করতে হবে ১৮৪ রান।

দুই বছর পর বিপিএল মাঠে গড়িয়েছিল পুরনো রূপে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্ধোধনী দিনে চট্টগ্রামকে অল্পতে গুটিয়ে জয়ে শুরু করেছে সাকিবের বরিশাল। দিনের দ্বিতীয় খেলায় এসেই বড় সংগ্রহ দেখল চলতি আসর। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে খুলনার বিপক্ষে ঢাকা ১৮৩ রানের সংগ্রহ দাড় করেছে।

নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। শুরুতেই তাদের পরিকল্পনা দুমড়ে-মুচড়ে দেন হার্ডহিটার মোহাম্মদ শেহজাদ। আফগান এ ব্যাটার আট চারে ২৭ বলে খেলেন ৪২ রানের দুর্দান্ত ইনিংস।

প্রথম উইকেট জুটিতে দারুণ গতিতে রান তুলছিলেন ঢাকার দুই ওপেনার। শুরুর আট ওভারে ৬৯ রানের মাথায় রানআউটের ফাঁদে পড়েন শেহজাদ। পরে আসরের প্রথম ফিফটি তুলে ফিরেন ওপেনার তামিম ইকবাল। ৪২ বলে ৫০ রানের ইনিংস খেলার পথে হাঁকান চারটি চার। ফেরেন কামরুল ইসলাম রাব্বির শিকার হয়ে।

অন্যপ্রান্তে নাঈম খুব ভালো না করতে পারলেও দারুণ শুরু করেছিলেন আন্দ্রে রাসেল। কিন্তু নিজেকে দুর্ভাগা মনে করতে পারেন তিনি। অদ্ভুতভাবে ৩ বলে ৭ রান করে রানআউটে সাজঘরে ফিরেছেন এই ক্যারিবিয়ান।

শুরুর রানের গতি মাঝে থেমে গেলেও শেষটা রাঙান ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ। ২০ বলে ৩ ছক্কা আর ২ চারে খেলেন ৩৯ রানের ক্যামিও। বিশতম ওভারে কামরুলের বলে তানজিদকে ক্যাচ দিয়ে ফেরেন দলপতি। ৪ বলে ৯ রান করে শেষটা বড় সংগ্রহে টানেন শুভাগত হোম।

খুলনা টাইগার্সদের হয়ে বোলারদের খারাপ দিনেও দুর্দান্ত ছিলেন মেহেদি হাসান। তরুণ এই অফ স্পিনার কোনো উইকেট না পেলেও চার ওভারে খরচ করেছে ২৪ রান। ৪ ওভারে ৪৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি। একটি উইকেট পেয়েছেন লঙ্কান পেসার থিসারা পেরেরা।

Tags: খুলনা টাইগার্সতামিমবিপিএল ২০২২মাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টসসাকিব
Previous Post

রাবিতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ

Next Post

ডেঙ্গুতে আক্রান্তবিহীন দিন পেল দেশ

Next Post
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আক্রান্তবিহীন দিন পেল দেশ

শ্রীলঙ্কা ক্রিকেট দল জিতের উল্লাসে ভাসছে, বাংলাদেশি দর্শকদের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT