চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধিনিষেধ না থাকলেও স্বাস্থ্যবিধি মানতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:48 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2022
in সম্পাদকীয়
A A
করোনা ভাইরাসের কণিকা, যা সংক্রমণের জন্য দায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সর্বশেষ যে ১১ দফা বিধিনিষেধ জারি করা হয়েছিল, তা তুলে নিতে যাচ্ছে সরকার। আগামী ২২ ফেব্রুয়ারির পর দেশের কোথাও আর কোনো বিধিনিষেধ থাকবে না। এর মানে হলো ২৩ তারিখ থেকে মানুষকে মাস্ক-সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে। বিশেষ করে ঘরের বাইরে।

আজ রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। একই সঙ্গে তিনি ঘরের বাইরে গেলে সবাইকে অবশ্যই মাস্ক পরার বিষয়ে সচেতন করেন। সরকারের এমন ঘোষণায় আগামী বুধবার থেকে গণপরিবহন, রেস্তোরাঁ, সিনেমা হল সবকিছুই আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরবে। সভা-সমাবেশ করা যাবে উন্মুক্ত স্থানেও।

আমরা জানি, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সর্বশেষ গত ১৩ জানুয়ারি ১১ দফা বিধিনিষেধ জারি করেছিল সরকার। তার আগে ২০২০ সালের পর কয়েক দফায় এমন বিধিনিষেধ কার্যকর ছিল। করোনাভাইরাসের প্রকোপ কমায় সেই বিধিনিষেধও আস্তে আস্তে তুলে নেওয়া হয়। খুলে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান।

তবে করোনাভাইরাসের সর্বশেষ ধরন ওমিক্রন বিশ্বজুড়ে নতুন আতঙ্ক তৈরি করে। বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ে তা। বাংলাদেশও তার বাইরে ছিল না। তবে করোনার এই ধরন ছিল অপেক্ষাকৃত কম শক্তিশালী। এ কারণেই খুব একটু ক্ষতির মুখে মানুষকে ফেলতে পারেনি। বিশেষ করে করোনার ডেল্টা ধরন যেভাবে পুরো বিশ্বকে থামকে দিয়েছিল, সেই তুলনায় ওমিক্রন কিছুই করতে পারেনি।

ডেল্টা ধরনের সময় দেশে হাসপাতালগুলোতে শয্যা সঙ্কটের পাশাপাশি অক্সিজেন সরবরাহেও ঘাটতি দেখা দেয়। প্রতিবেশ দেশ ভারত নিজেদের সঙ্কটে করোনার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর দুটি অস্ত্র অক্সিজেন ও ভ্যাকসিন রপ্তানি বন্ধ করে দিয়েছিল। মানুষের সচেতনতা ও অগ্রহে শেষ পর্যন্ত ডেল্টা থেকে রক্ষা পাওয়া গেলেও হাজির হয় ওমিক্রন।

করোনাভাইরাস নিয়ে আমাদের যে অভিজ্ঞতা তা হলো; স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ববিধি মেনে চলায় করোনার দাপট বারবার কমেছে বা নিয়ন্ত্রণে থেকেছে। কিন্তু যখনই তাকে হালকাভাবে নেওয়া হয়েছে, তখনই আবারও বেড়েছে করোনার উপস্থিতি।

আমরা মনে করি, এমন পরিস্থিতিতে বিধিনিষেধ তুলে দেওয়া হলেও বিষয়টা হালকাভাবে নেওয়া উচিৎ নয়। করোনাভাইরাস থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোনো বিকল্প নেই।

Tags: করোনাকরোনাভাইরাসবিধিনিষেধস্বাস্থ্যবিধি
Previous Post

আর কোনো আবেগ ‘হারাবে না অনুবাদে’

Next Post

বইমেলায় পথখাদ্যের ক্ষুদে ব্যবসায়ীরা

Next Post
বইমেলা প্রাঙ্গণে ক্ষুদে ব্যবসায়ীদের স্টল ও ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় পথখাদ্যের ক্ষুদে ব্যবসায়ীরা

বইমেলা চলাকালে দর্শনার্থীরা বই দেখছেন ও পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালির সপ্তম ঋতুর গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT