চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় পথখাদ্যের ক্ষুদে ব্যবসায়ীরা

আদিত্য শাহীন by আদিত্য শাহীন
7:56 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2022
in শিল্প সাহিত্য
A A
বইমেলা প্রাঙ্গণে ক্ষুদে ব্যবসায়ীদের স্টল ও ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ট্রবেরির প্যাকেট পাওয়া যাচ্ছে বাজারে। মোড়ে মোড়ে পথবণিক হাঁক ছাড়ছেন ‘এ্যাই স্ট্রবেরি’। ব্যাপারটি ভালো লাগে। এগুলো পথবাণিজ্যের শোভাও বটে। আমার কাছে অভিনব লাগে স্ট্রবেরি পাতলা করে কেটে রঙিন আর উপাদেয় একটি খাবার হিসেবে পরিবেশন করার বিষয়টি। এই পরিবেশনায় স্ট্রবেরির চাকার সঙ্গে মেশানো থাকে সামান্য ঝাল ও মিষ্টি। এটি আমি প্রথম দেখেছি একুশে বইমেলার গেটে। গতবারই প্রথম টেস্ট করেছি। এবারও যথারীতি এই আয়োজনটি রয়েছে। রয়েছে আরো বহু বৈচিত্রময় খাদ্যের আয়োজন।

বিকেলের কোলাহলে, সন্ধ্যার আলো আঁধারিতে, ভীড় ঠেলে মেলায় ঢোকা ও বেরোবার সময় কোন্ খাবারটি ভালো লাগবে, তা রাজু ভাস্কর্য সোজা সোহরাওয়ার্দি উদ্যান গেট থেকে বইমেলার মূল প্রবেশ পথ পর্যন্ত খাদ্যের পসরা দেখলে ধন্ধে পড়ে যেতে হয়। নারকেল মুড়ি, ফুচকা, ঘটি গরম চানাচুর বাদাম মাখানি, আমসত্ত্ব, লেবুর শরবত, হটপেটিস, কাঁচা আম ও পেয়ারা কাসন্দি, বড়া পাকোড়া, চিংড়ির মুণ্ডু ভাজা, দই-মিষ্টি, শনপাপড়ি, নানা রকমের আচার সবই আছে পথখাদ্যের পসরায়। প্রতিদিনই পসরা বড় হচ্ছে। বইমেলার ভীড়ে অসাধারণ কেনাবেচার সুযোগ পেয়ে গেছেন পথখাদ্যের ক্ষুদে ব্যবসায়ীরা।

একসময় বইমেলার ভেতরে খাদ্যের খোঁজ পাওয়া যেত না। ব্যবস্থাই ছিল না। পরে কিছু খাবারের দোকানপাটের ব্যবস্থা হলো। কিন্তু মেলার ভেতরের খাদ্য আয়োজনগুলো জড়োয়া গহনার মতো। হাত ধরে টেনে বারিয়ানি খেতে বসিয়ে দেয় যেন। তুমুল জবরদস্তির মতো ব্যাপার। মেলা যখন বর্ধমান হাউস প্রাঙ্গনে সীমাবদ্ধ ছিল পর পর কয়েক বছর দেখেছি বাইরে পাইরেটেড বইয়ের পসরা বসে গেছে। এখন তার বদলে বৈচিত্রময় খাদ্য ও অন্যান্য পণ্য নিয়ে যারা বসেছেন তারা অলংকার যোগ করেছেন। এখানে খাদ্যের পসরার পাশাপাশি পাওয়া যায় অনেক কিছু। মেয়েদের মাথার ফুলের ঝালর থেকে শুরু করে কাঠ ও মাটির গহনা এমনকি কাঁচা ফুল পর্যন্ত পাওয়া যাচ্ছে। অসাধারণ ব্যাপার। মেলার চরিত্র তো এমনই। পথে পথে মজা না থাকলে মেলা জমে নাকি?

মেলার ভেতর সবাই উন্মুক্ত জীবন চর্চায় নামুক। সবাই নিজস্ব রুচি ও আনন্দের ভাষা খুঁজে নিক। সবাই মেলায় এসে স্বাধীন হয়ে যাক। তবেই না মেলা জমে। সেদিন সন্ধ্যায় ফিরছি। দুই নারী পুলিশ হাতে কাসন্দি মাখা কাঁচা আম নিয়ে হেঁটে গেলেন আড়ালে, খুব ভালো লাগলো। এক বয়স্ক ভদ্রলোক ফিরছিলেন একা। একটি হাওয়াই মিঠাই নিয়ে, পলিথিন ছিঁড়ে খেতে শুরু করলেন। এমন দৃশ্য দেখেই তো মেলার মজা নিতে থাকি।

(চলবে)

Previous Post

বিধিনিষেধ না থাকলেও স্বাস্থ্যবিধি মানতে হবে

Next Post

বাঙালির সপ্তম ঋতুর গল্প

Next Post
বইমেলা চলাকালে দর্শনার্থীরা বই দেখছেন ও পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালির সপ্তম ঋতুর গল্প

ক্রিকেটার মাঠে উদযাপন করছেন, বাংলাদেশি দর্শকদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান সুপার লিগে আজীবন নিষিদ্ধ ফকনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT