চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ না থাকায় রাঙামাটিতে চিকিৎসাসেবা ব্যহত

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
5:31 অপরাহ্ন 14, জুন 2017
in বাংলাদেশ
A A

পাহাড় ধসে হতাহতের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ জেলা রাঙামাটি। ঘূর্ণিঝড় মোরার পর থেকেই সেখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল না। পাহাড় ধসের আগের দিন রোববার থেকে রাঙামাটি শহর বিদ্যুৎ বিছিন্ন থাকায় আহতদের চিকিৎসাসেবা ব্যহত হচ্ছে। ঠিক কবে নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে তাও নিশ্চিত করে বলতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেষ খবর পর্যন্ত রাঙামাটিসহ কয়েকটি জেলায় পাহাড় ধসে ৪ সেনা সদস্য, ১৮ শিশু ও ২ নারীসহ মোট ১৩৮ জন প্রাণ হারিয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-চট্টগ্রাম জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মৃণাল কান্তি সেন চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রাকৃতিক সমস্যার কারণে বৈদ্যুতিক লাইনগুলো টিকতে পারছে না। অধিকাংশ বৈদ্যুতিক খুঁটি জঙ্গল পরিবেষ্টিত ও পাহাড়ে। ফলে বিদ্যুৎ কর্মীদের কাজ করতে ব্যাপক বেগ পেতে হচ্ছে। তারপরও আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

রাঙামাটিতে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কতোদিন লাগতে পারে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খাগড়াছড়ির একটি সাবস্টেশন থেকে রাঙামাটিতে বিদ্যুৎ সরবরাহ হয়। মেরামতের কাজ শেষ হলে দ্রুতই আমরা সেখানে বিদ্যুৎ পৌছে দিতে পারব।

পিডিবি জানিয়েছে, খাগড়াছড়ির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ১শ’ ৫ কিলোমিটার দূরের হাটহাজারী রিয়েল উপকেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত। সেখানে কোন যান্ত্রিক ও প্রাকৃতিক গোলযোগ দেখা দিলে ১১টি উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা বন্ধ হয়ে যায়। জেলায় বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা না থাকায় দীর্ঘ লাইনের শত শত খুঁটির মধ্যে কোনো একটির উপর প্রাকৃতিকভাবে গাছের ডাল ভেঙ্গে পড়লে কিংবা বজ্রপাতে কোন সমস্যা হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এমন প্রাকৃতিক দুর্যোগের সময় ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা জোরদারের কথা বলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিকাশ দেওয়ান।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আসলে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে আমরা সব সময় তৈরি। সাধারণত বিদ্যুৎ বিভ্রাট বা বিদ্যুতের কোনো সমস্যা হলেই আমরা সমাধান করি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে কখনোই কারো হাত থাকে না। আর রাঙামাটির ঘটনাটাই পুরো ভিন্ন। পাহাড় ধসে রাস্তাই সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এর মাঝেও বিদ্যুৎকর্মীরা কাজ করে যাচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগের সময় পিডিবি’র বিশেষ ব্যবস্থা কথা স্থানীয় প্রকৌশলীদের বলে দেওয়া থাকে বলে জানালেন বিকাশ দেওয়ান।

তিনি বলেন, এমন দুর্যোগের সময়গুলোতে আমাদের স্থায়ী কিছু নির্দেশাবলী স্থানীয় প্রধান প্রকৌশলীর কাছে পৌঁছে দেই। যাতে তিনি তার এলাকায় থাকা অপারেশন টিমকে দুর্যোগ কবলিত এলাকায় পাঠিয়ে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারে।

লঘুচাপের প্রভাবে রোববার থেকে সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। সোমবার থেকে চট্টগ্রাম-রাঙামাটি-বান্দরবানে শুরু হয় পাহাড় ধস।

Tags: পাহাড় ধস
Previous Post

আমিরের জার্সি জড়িয়ে বিপদে কাতারের ফুটবল

Next Post

পাহাড় ধসের জন্য অতিবৃষ্টি ও পাহাড়ে ফাটলকে দায়ী করছে পরিবেশ অধিদপ্তর

Next Post

পাহাড় ধসের জন্য অতিবৃষ্টি ও পাহাড়ে ফাটলকে দায়ী করছে পরিবেশ অধিদপ্তর

আম উৎপাদন

আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৭ম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT