চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৭ম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 14, জুন 2017
in কৃষি
A A
আম উৎপাদন

আম উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে ৭ম অবস্থানে রয়েছে। এছাড়াও পেয়ারা উৎপাদনে অবস্থান ৮ম। আর মোট ফল উৎপাদনে বিশ্বে ২৮তম স্থানে রয়েছে বাংলাদেশ।

ফুড অ্যান্ড এগ্রিকালচারের (এফএও) প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে বলে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন। দশম জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এটি ছিল ২৩তম বৈঠক।

কমিটির সদস্য কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মামুনুর রশীদ কিরন, মোঃ নূরুল ইসলাম ওমর এবং এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো ‘বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৭’ পরীক্ষাপূর্বক রির্পোট প্রস্তুত ও পুষ্টির চাহিদা পূরণে এবং বাণিজ্যিকভাবে বাংলাদেশে বিদেশী ফল চাষের সম্ভাবনার ওপর আলোচনা করা হয়।

‘বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল- ২০১৭’ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনার পর জাতীয় সংসদের আগামী অধিবেশনে চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে জানানো হয়, হাওর অঞ্চলের ৬টি জেলায় বোরো ফসলের ক্ষয়ক্ষতি যথাসম্ভব কাটিয়ে ওঠার জন্য একটি প্রনোদনা কর্মসূচী প্রণয়ন প্রক্রিয়াধীন। ক্ষতিগ্রস্থ প্রায় ৬ লাখ ২৩ হাজার ৩৭৯ জন কৃষককে জন প্রতি এক বিঘা জমি আবাদের জন্য বিভিন্ন প্রদর্শনীর প্রস্তাব করা হয়েছে, যাতে করে তারা বীজ সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিনামূল্যে পেয়ে ফসল আবাদ করতে পারেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Tags: আমআম উৎপাদন
Previous Post

পাহাড় ধসের জন্য অতিবৃষ্টি ও পাহাড়ে ফাটলকে দায়ী করছে পরিবেশ অধিদপ্তর

Next Post

পাহাড় ধস: ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি মার্কিন দূতাবাসের সমবেদনা

Next Post
জোয়েল রাইফম্যান

পাহাড় ধস: ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি মার্কিন দূতাবাসের সমবেদনা

সিনেটর লী রিয়ানন

লংগদুতে অগ্নিসংযোগের ঘটনা অস্ট্রেলিয়ার সংসদে উত্থাপনের ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT