চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায় বললেন ব্র্যাডম্যানের পরের টেস্ট গড়ের মালিক

মুহাম্মদ মেহেদী হাসান by মুহাম্মদ মেহেদী হাসান
6:28 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2017
in স্পোর্টস
A A

কতটা অপেক্ষা করা যায়? কারো বা কোনো কিছুর জন্য হলে অনেকেই হয়তো বলবেন- সারাটা জীবন! কিন্তু টেস্ট অভিষেকের জন্য? অ্যাডাম ভোজেস ৩৫ বছর অপেক্ষার পর টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন। পরে অভিষেকেই সেঞ্চুরি করে জ্বালা মিটিয়েছেন। এরপরও অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন ক্যাপটা ২০ টেস্টের বেশি মাথায় চড়ানোর সুযোগ মেলেনি। স্যার ডন ব্র্যাডম্যানের পর টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ গড়ের মালিক অপেক্ষাটা আর দীর্ঘ করলেন না। বললেন- অনেক হয়েছে, এবার বিদায়! আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়।

ঘরোয়া ক্রিকেটে দেশে-বিদেশে রানের ফোয়ারা ছুটিয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়ার নির্বাচকদের নজর কাড়তে পারেননি। উপেক্ষার পর উপেক্ষায় দমেও যাননি। অবশেষে সুযোগটা আসে ২০১৫ সালে। ততদিনে বয়সটা ৩৫-এর ঘরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্টে অপরাজিত ১৩০ রান করে সবচেয়ে বেশি বয়সে অভিষিক্ত হয়ে সেঞ্চুরি করার রেকর্ডে নাম লেখান।

এরপর খেলতে পেরেছেন আর মাত্র ২০টি টেস্ট। গত বছরের নভেম্বরে হোবার্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে শেষবার খেলেছেন ৩৭ বর্ষী ব্যাটসম্যান। টেস্টে ক্যারিয়ার গড় ৬১.৮৭! কমপক্ষে ২০ ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। খোলাসা করে বললে, স্বদেশি কিংবদন্তি স্যার ব্র্যাডম্যানের পর দ্বিতীয় সর্বোচ্চ গড় তার। ক্রিকেটের অতিমানব ব্র্যাডম্যান ৮০ টেস্টে ৯৯.৯৪ গড় রেখে না ফেরার দেশে গেছেন।


সব ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে ৫৮টি ম্যাচ খেলেছেন ভোজেস। প্রধানমন্ত্রী একাদশের অধিনায়ক হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষবার কোনো আন্তর্জাতিক দলের বিপক্ষে নামবেন বুধবার। ক্যানবেরায় হবে ম্যাচটি। ওই ম্যাচের পরই তাকে আর কোনো আন্তর্জাতিক দলের বিপক্ষে নামতে দেখা যাবে না বলে জানিয়েছেন অজি ব্যাটসম্যান, ‘এটাই আমার শেষ। এ পর্যন্তই ছিল। আমি এখান থেকে বেরিয়ে আসতে চাই। সামনে তাকাতে চাই।’ ভোসেসের বিদায়ের ভাষার সুরই বলে দিচ্ছে, কতটা অভিমান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনকে বিদায় বলছেন তিনি!

ভোজেস ২০১৩-এর পর আর ওয়ানডে-টি টুয়েন্টি খেলার সুযোগ পাননি। ৩১ ওয়ানডেতে ৪৫.৭৮ গড়ে ৯৯৮ রান। ১ সেঞ্চুরির সঙ্গে চার ফিফটি। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ১১২ রানের। ৭ টি-টুয়েন্টিতে সেখানে আছে একটি ফিফটি। টেস্টে ওই ২০ ম্যাচেই ৫টি শতক ও ৪টি অর্ধশতক করেছেন। সাদা পোশাকে সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ২৬৯ রানের। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯৯ ম্যাচে ভোজেসের দখলে ১৩ হাজারের ওপর রান। ৪৭-এর ওপর গড়ের সঙ্গে আছে ৩২টি সেঞ্চুরি ও ৬৮ ফিফটি।

Previous Post

নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের ভাই মালয়েশিয়ায় খুন

Next Post

প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম হবে ‘ময়নামতি’

Next Post

প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম হবে ‘ময়নামতি’

ভারতের অভিজ্ঞতা কাজে লাগাবেন মিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT