চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের ভাই মালয়েশিয়ায় খুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম মালয়েশিয়ায় খুন হয়েছেন। তিনি গুপ্তহত্যার শিকার বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

ন্যামকে কুয়ালালামপুর বিমানবন্দরে বিষ প্রয়োগে হত্যা করা হয়। নর্থ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপসহ অন্যান্য গণমাধ্যমের বরাতে খবর দিয়েছে আল-জাজিরা। তবে সবাই অসমর্থিত সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে।

সাউথ কোরিয়ার সরকারি সূত্রের বরাতে ইয়নহাপ জানায়, কিম জং ন্যাম সোমবার সকালে মালয়েশিয়ার খুন হয়। এর বেশি কিছু জানায়নি।

চোসান টেলিভিশন চ্যানেল জানায়, দুজন অপরিচিত নারী ন্যামকে কুয়ালালামপুর বিমানবন্দরে আক্রমণ করে সুইয়ের মাধ্যমে বিষ প্রয়োগ করে। ওই দুই নারী নর্থ কোরিয়া দ্বারা পরিচালিত বলে ধারণা করা হচ্ছে। মালয়শিয়ান পুলিশের ধারণা, এই হত্যার পেছনে নর্থ কোরিয়ার হাত রয়েছে।

অবশ্য চোসান টেলিভিশন চ্যানেলও সাউথ কোরিয়ার বিভিন্ন সূত্রের বরাতে সংবাদটি প্রকাশ করেছে।

মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

এই খবর যদি শেষ পর্যন্ত নিশ্চিত হয়, তাহলে ২০১৩ সালের পর কিম জং উনের শাসন আমলে সবচেয়ে বড় হত্যাকাণ্ডের ঘটনা হবে এটি। ক্ষমতায় বসার পর ২০১৩ সালে মন্ত্রীসভার প্রভাবশালী সদস্য ও নিজের ফুফাকে হত্যা করেন কিম।

কিম জং ন্যাম নর্থ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম জং ইলের বড় ছেলে। তিনি সরকারি কোনো পদপদবি ছাড়াই বিদেশে বসবাস করছিলেন। কিম জং ইল ও সাউথ কোরিয়ান অভিনেত্রী সাং হায়ে-রিমের অ-বৈবাহিক সম্পর্কের সময় জন্ম নেন ন্যাম। সাং হায়ে-রিম ২০০২ সালে মস্কোতে মারা যান।

Tags: কিম জং উন
Previous Post

অধ্যাপক কবীর চৌধুরীর জন্মবার্ষিকীতে আলোচনা সভা বুধবার

Next Post

বিদায় বললেন ব্র্যাডম্যানের পরের টেস্ট গড়ের মালিক

Next Post

বিদায় বললেন ব্র্যাডম্যানের পরের টেস্ট গড়ের মালিক

প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম হবে ‘ময়নামতি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT