চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি প্রশ্ন: উপ-উপাচার্য সন্দিহান হলেও সমস্যা দেখেন না ডিন

আলী এরশাদ by আলী এরশাদ
11:54 অপরাহ্ন 27, অক্টোবর 2017
in শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, লাল ইটের গেট ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষায় করা দুটি সাম্প্রদায়িক প্রশ্নের পেছনে কোন খারাপ উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। বিষয়টি গুরুত্বসহ খতিয়ে দেখা হচ্ছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন তিনি।

গত বুধবার চারুকলা অনুষদে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে একটি প্রশ্ন করা হয়: পৃথীবির সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি। এর উত্তরে চারটি ধর্মগ্রন্থের নাম দেয়া হয়। আরেকটি প্রশ্ন ছিল: মুসলমান রোহিঙ্গাদের উপর মায়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা সশস্ত্র হামলা চালায় কত তারিখে?

পরে এই দুটি প্রশ্ন নিয়ে ব্যাপক সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বক্ষেত্রে।বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এমন সাম্প্রদায়িক প্রশ্ন করার পেছনে দায়ীদের শাস্তি দাবী করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও এর সমালোচনা করেছেন।

এ ধরণের প্রশ্ন কেন করা হলো তা জানতে যোগাযোগ করা হয় রাবি’র চারুকরা অনুষদের ডিন মোস্তাফিজুর রহমানের সঙ্গে। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, এ ধরণের প্রশ্ন দেয়া ঠিক হয়নি। মূলত সময় স্বল্পতার কারণে প্রশ্ন দুটি থেকে গেছে।

‘প্রশ্ন ফাঁস রোধে পরীক্ষার আগের রাতে প্রশ্ন বাছাই করা হয়েছিল। আমিও প্রশ্ন দুটি দেখেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে অতটা গুরুত্ব দিয়ে ভাবিনি। আর প্রশ্ন দুটি সাম্প্রদায়িকতার ইঙ্গিত দিলেও শিল্পকলা বা চারুকলার সৃষ্টির শুরুতে এই বিষয়গুলো সেভাবে দেখা হতো না।’

তিনি বলেন: চারুকলার আদিতে জাদুবিদ্যা, ধর্মীয় অনুভূতি এই বিষয়গুলো ছিল। চীন, জাপানসহ অন্যান্য দেশেও এগুলো ছিল, কিন্তু সেই প্রাচীন ধারণার সঙ্গে বর্তমানকে মেলানো যাবে না। আর সবাই তো চারুকলার ইতিহাস জানবেনও না।

তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া বা সাম্প্রদায়িক চিন্তাধারা থেকে এমন প্রশ্ন করা হয়নি দাবি করে তিনি বলেন, বিভ্রান্তিকর এই প্রশ্নের কারণে শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের দুটি প্রশ্নেরই নম্বর দিয়ে দেয়া হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত প্রশ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত প্রশ্ন

উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা অবশ্য বলেন, এমন প্রশ্ন করা মোটেও উচিত হয়নি। এটা কোনভাবেই হতে পারে না। এর পেছনে কোন উদ্দেশ্য থাকতেও পারে। যারা প্রশ্ন করেছেন তাদের ইনটেনশন পজিটিভ ছিল না।

‘বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। উপাচার্য স্যার চারুকলার ডিনকে ডেকেছিলেন। শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় রোববার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।’

তিনি বলেন, বিষয়টি তদন্তের জন্য এখনো কোন কমিটি গঠন করা হয়নি। প্রয়োজনে তাও করা হবে। যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

একটি গোষ্ঠী সবসময়ই বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করে থাকে। এই ঘটনার পেছনে তাদের কোন হাত আছে কিনা জানতে চাইলে উপ-উপাচার্য বলেন, সেই আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে।

Tags: বিতর্কিত প্রশ্নরাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি ভর্তি পরীক্ষা
Previous Post

বার্সেলোনার ভাগ্যে কী ঘটতে যাচ্ছে?

Next Post

‘ডুব’-এর ভাল-মন্দ, যা বললেন দর্শকরা

Next Post
চ্যানেল আই অনলাইন: ডুব সিনেমার পোস্টার দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

'ডুব'-এর ভাল-মন্দ, যা বললেন দর্শকরা

৭০ মিনিট আর ১৪০ মিনিটের ডিল এক নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT