চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭০ মিনিট আর ১৪০ মিনিটের ডিল এক নয়

হাসান আহমেদ by হাসান আহমেদ
12:10 পূর্বাহ্ন 28, অক্টোবর 2017
in বিনোদন
A A

মুক্তির চতুর্থ সপ্তাহে পড়েছে দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘ঢাকা অ্যাটাক’। প্রথম সপ্তাহে ১২৭, দ্বিতীয় সপ্তাহে ১২৮, তৃতীয় সপ্তাহে ৩৭ আবার চতুর্থতে এসেও সমান আগ্রহ ধরে রখে ৪০ সিনেমা হলে চলছে চলচ্চিত্রটি। দেশের বাইরেও চলছে। আগামী কাজ ও সিনেমার নানা বিষয় নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেছেন পরিচালক দীপঙ্কর দীপন।

চ্যানেল আই অনলাইন: চতুর্থ সপ্তাহেও ৪০টি সিনেমা হল?

দীপঙ্কর দীপন: দারুণ অনুভূতি। সব কৃতিত্ব দর্শকদের। বিশেষ করে নতুন দর্শকদের। তরুণ দর্শকদের। তবে দায়িত্বের চাপও অনুভব করছি।

চ্যানেল আই অনলাইন: কিসের চাপ? পরবর্তী কাজ মানে ‘ঢাকা অ্যাটাক এক্সট্রিম’ এর প্রত্যাশার চাপ?

দীপঙ্কর দীপন: সে তো বটেই। এই কাজের থেকে ১০ ভাগ ভালো হলেও দর্শক রাগ করবে। অন্তত এই কাজের চাইতে শতকরা ৪০ ভাগ হলেও ভালো হতে হবে। কিন্তু সেটাতো ২০১৯। আমার সৌভাগ্য একটা দারুণ টিম পেয়েছি। ইতিমধ্যে গল্পের গবেষণা চলছে। তবে ২০১৮ তে নতুন একটি চলচ্চিত্র করতে চাই।

চ্যানেল আই অনলাইন : তাহলে ঢাকা অ্যাটাক এক্সট্রিম’ হবে আপনার তৃতীয় সিনেমা পরিচালনা? দ্বিতীয় চলচ্চিত্রের বিষয় কি রোমান্স?

দীপঙ্কর দীপন: অনেকটা তাই। গল্প লেখার কাজ চলছে। প্রযোজকের সঙ্গেও কথা চলছে। এখন একটা সুবিধা একটু তৈরী হয়েছে, যে কোন প্রযোজকের কাছে যেতে পারছি। গ্রহণযোগ্যতা বেড়েছে। আমি থ্রিলারের বাইরে নিজেকে দেখতে চাই। অবশ্যই প্রেম তবে যে প্রেম আমি দেখাতে চাই। ‘বারফি’ও কিন্তু প্রেমের চলচ্চিত্র। কিন্তু ভিন্ন আঙ্গিকে প্রেম তুলে ধরা হয়েছে। মাখোমাখো কিছু নয়। অনুরাগ একটা কথা সব সময় বলত তোমার যেটা ভালো লাগবে, যা বিলিভ করবা সেটাই করবা। আমি আমার বিশ্বাসের এবং ভালো লাগার বাইরে কিছূ করি না। দ্বিতীয় চলচ্চিত্রের বিষয় অবশ্যই রোমান্স ক্যাটাগরির, কিন্তু আমার ভাবনায় যে প্রেম ধরা দেয় সেরকম।

চ্যানেল আই অনলাইন: একটা ধারণা অনেক দিন ধরেই রয়েছে, টেলিভিশনের নির্মাতারা সিনেমায় সফল হয় না। কোথায় যেন টেলিভিশনের নির্মাণভঙ্গী থেকে যায়! আপনি সেই ধারণায় বড় আঘাত এনেছেন।

দীপঙ্কর দীপন: বিষয়টি এভাবে ভাবা ঠিক না। সিনেমায় মূল জায়গা হল স্টোরি টেলিং। আমি কি বলতে চাই। টেলিভিশন থেকে আমার আগেই অনেক নির্মাতা এ ভুল ধারণা ভেঙ্গেছেন। গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ কে আপনি কি বলবেন, কিংবা অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ বা ফারুকীর ‘ব্যাচেলর’ অথবা অনিমেষ এর ‘জিরো ডিগ্রী’। সবগুলোই চলচ্চিত্র। তবে আমার কাছে মনে হয় ৭০ মিনিট আর ১৪০ মিনিট ডিল এক নয়। মূল কথা কি, একটা সিনেমার জন্য ৭-৮টা বড় এলিমেন্ট একসঙ্গে মার্চ করলে দর্শকও মার্চ করে। এই এলিমেন্ট ডিস্ট্রিবিউশনটা জরুরী।

চ্যানেল আই অনলাইন: চলচ্চিত্র পরিচালনা, মুক্তি এবং সাফল্য শেষে দেশের চলচ্চিত্র বাজার সম্পর্কে কী ধারণা হল?

দীপঙ্কর দীপন: আমার কাছে বাজার যথেষ্ট ভালো মনে হয়েছে। তবে মনে হয়েছে আগামী তিন বছরে যেন আর কোন সিঙ্গেল স্ক্রিন বন্ধ না হয়। পাশাপাশি ২০টি মাল্টিপ্লেক্স যদি তৈরী হয় সারা দেশে তবে মাল্টিপ্লেক্স থেকেই বিনিয়োগ ফিরিয়ে আনা সম্ভব। আর আমার কাছে মনে হয়েছে, একটা সিনেমা প্রদর্শনের পর প্রোডিউসারের কাছে যে অংশটা আসে তা যথেষ্ট নয়। তার ন্যায্যপাওনা পাওয়া উচিত। কারণ প্রযোজক বাঁচলে সিনেমাও বাঁচবে। সিনেমার রেভিনিউ ডিস্ট্রিবিউশনের সমতা আনা উচিত।

চ্যানেল আই অনলাইন: শুধু মাল্টিপ্লেক্স হলেই হবে? সিঙ্গেল স্ক্রিন দরকার নেই? মাল্টিপ্লেক্স এর দর্শকতো সবাই না?

দীপঙ্কর দীপন: দেখুন, আপনি আমি জেলা শহরের বা প্রত্যন্ত অঞ্চলের দর্শকের যে রুচি ভাবছেন তা কিন্তু বদল হয়েছে। এটা আমার বিশ্বাস। মানুষের চোখ উন্নত হয়েছে। সিঙ্গেল স্ক্রিন এখন  লেস বেনিফিট ক্যারি করে। সিনেমা শুধু ঢাকা কেন্দ্রিক না করে ছড়িয়ে দিতে হবে। আপনি চিন্তা করেন ৫টি বিভাগীয় শহরে যদি মাল্টিপ্লেক্স হয় ঢাকারগুলোসহ সবগুলো সিনেপ্লেক্সসহ এ সব সিনেপ্লেক্স থেকে বাজেট উঠে আসবে। আর যেসব সিঙ্গেল স্ক্রিন আছে সেগুলো বাণিজ্যিক বাস্তবতাতেই নিজেদের বদলে নেবে, দেখে নিয়েন।

চ্যানেল আই অনলাইন: টেলিভিশনের দর্শকরা কি দীপঙ্কর দীপণকে আর পাবে না?

দীপঙ্কর দীপন: আমি আসলে অনেকটা অলস প্রকৃতির। ঢাকা অ্যাটাক শুরুর আগে একটা টেলিভিশনে কাজ করতাম। নাটক, বিজ্ঞাপনের কাজ করতাম। আমি কেবল সিনেমা করতে চেয়েছি। তাই আপাতত টেলিভিশনে ফেরা হচ্ছে না। নভেম্বর-ডিসেম্বর জুড়ে বিদেশে ঢাকা অ্যাটাক আরো বেশি বাঙ্গালির কাছে নিয়ে যেতে চাই। ২০১৮ তে দ্বিতীয় সিনেমা। ১৯ এ এক্সট্রিম।

Tags: ঢাকা অ্যাটাকদীপঙ্কর দীপনমাল্টিপ্লেক্স
Previous Post

‘ডুব’-এর ভাল-মন্দ, যা বললেন দর্শকরা

Next Post

চুল রঙ করতে বাধ্য করায় মামলা করলো ছাত্রী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চুল রঙ করতে বাধ্য করায় মামলা করলো ছাত্রী

শিক্ষার্থীরা ক্লাসে বসে শিক্ষকের নির্দেশনা শুনছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থিক সংকটে হলি আর্টিজানে নিহত এসি রবিউলের স্কুল হুমকিতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT