চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিডি ফাইন্যান্সের ৯ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 পূর্বাহ্ন 16, ফেব্রুয়ারি 2021
in অর্থনীতি
A A
বিডি ফাইন্যান্সের ৯ম বিশেষ সাধারণ সভা অনলাইনে অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লি. (বিডি ফাইন্যান্স) এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) সোমবার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। 

বিডি ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন এই বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন। এই বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ কোম্পানির নাম পরিবর্তন করে বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড থেকে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড হিসেবে নতুন নাম অনুমোদন দেন, যা পরবর্তীতে নিয়ন্ত্রক বডি থেকে অনুমোদন নিতে হবে।

এছাড়াও এই ইজিএমে ইসলামিক উইং পরিচালনার জন্যে কোম্পানীর মেমোরেন্ডামে অবজেক্টভি ক্লজ সংশোধন ও আর্টিকেল অব এসোসিয়েশনে শরীয়াহ সুপারভাইজারি কমিটির নিয়োগের বিধান অর্ন্তভূক্ত বিষয়টি অনুমোদিত হয়। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বিডি ফাইন্যন্সকে ইসলামী শরীয়াহভিত্তিক ব্যবসা পরিচালনার জন্য পৃথক উইং-এর মাধ্যমে ইসলামী মূল্যবোধের আলোকে বিধি-বিধান মেনে গ্রাহকদের প্রয়োজনীয় আর্থিক সেবা প্রদান করার অনুমতি প্রদান করে।

সভায় বিডি ফাইন্যান্স’র চেয়ারম্যান জনাব মানোয়ার হোসেন বলেন, আমরা নিজেদের বিডি ফাইন্যান্স’র মালিক হিসেবে মনে করি না। বরং সাধারণ মানুষের অর্থের কাস্টোডিয়ান হিসেবে বিবেচনা করি। অমরা অতীতের মতো ভবিষ্যতেও আমাদের গ্রাহকদের স্বার্থ শতভাগ অক্ষুণ্ণ রাখব। বিডি ফাইন্যান্স’র ইসলামী উইং’র মাধ্যমে আমরা শীঘ্রই সমৃদ্ধির এক নব দিগন্তের উম্মোচন ঘটাবো।

বিডি ফাইন্যান্স’র নতুন নাম প্রসঙ্গে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব কায়সার হামিদ বলেন, বাংলাদেশের ৫০তম বর্ষপূর্তির এই শুভমুহুর্তে কোম্পানির নতুন নাম ‘বাংলাদেশ ফাইন্যান্স’ এর মাধ্যমে প্রকৃত পক্ষে বাংলাদেশের জাতীয় চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা বাংলাদেশ ফাইন্যান্সকে দেশের সকল মানুষের আর্থিক প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরতে চাই।

তিনি আরোও বলেন, বিডি ফাইন্যান্স পুজিঁবাজারে তালিকাভুক্ত একমাত্র আর্থিক প্রতিষ্ঠান যে ইসলামী শরীয়াহভিত্তিক ও কনভেনশনাল দুই ভাবেই ব্যবসা করবার সুযোগ পেয়েছে। বর্তমানে ক্রেডিট রেটিং সিঙ্গেল এ থেকে ডাবল এ ব্যান্ডে উন্নতির মাধ্যমে বিডি ফাইন্যান্স আর্থিক সক্ষমতারও প্রমান রেখেছে।

সভায় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান জনাব ইকবাল ইউ আহমেদ, পরিচালক জনাব মো. আসাদুজ্জামান খান, জনাব গোলাম হাফিজ আহমেদ, জনাব গিয়াস উদ্দিন আহমেদ, জনাবা শাহানাজ রশীদ, জনাব ইউসুফ আমান, জনাব মো. ইমতিয়াজ ইউসুফ, জনাব ইহতিয়াজ ইউসুফ এবং জনাব রুকুনুজ্জামান খান,এফসিএ উপস্থিত ছিলেন। মিটিং পরিচালনা করেন কোম্পানী সেক্রেটারী মুন্সী আবু নাঈম। এছাড়াও কোম্পানির শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

Previous Post

বেসরকারিকরণের পথে ভারতের ৪টি সরকারি ব্যাংক

Next Post

সেনাবাহিনী নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে: সেনাপ্রধান

Next Post
সেনাপ্রধান আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর uniform পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনী নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে: সেনাপ্রধান

নতুন ভ্যারিয়েন্টের কারণে কানাডায় কঠোর কোভিড-১৯ পদক্ষেপের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে কঠোর পদক্ষেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT