চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে কঠোর পদক্ষেপ

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:42 পূর্বাহ্ন 16, ফেব্রুয়ারি 2021
in প্রবাস সংবাদ
A A
নতুন ভ্যারিয়েন্টের কারণে কানাডায় কঠোর কোভিড-১৯ পদক্ষেপের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারীর শুরু থেকেই কানাডা সরকার দেশটির নাগরিকদের সুস্বাস্থ্য এবং করোনাভাইরাস প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে চলেছে। টিকা প্রদানের পাশাপাশি বিদেশ থেকে কানাডায় আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন আগামী ২২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

এই লক্ষ্যে ফেডারেল সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। চারটি বিমানবন্দর সংলগ্ন এলাকায় কোয়ারেন্টিনের জন্য হোটেল নির্দিষ্ট করা হয়েছে বলে জানা যায়।

কোভিডের তৃতীয় ওয়েভ এবং নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে কানাডা সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

নতুন পদক্ষেপের আওতায় টরন্টো, মন্ট্রিয়ল, ভ্যাঙ্কুভার এবং ক্যালগেরি- এই চারটি বিমান বন্দরেই কেবল আন্তর্জাতিক ফ্লাইট উঠানামা করবে। যাত্রীদের বিমান বন্দরে বাধ্যতামূলক কোভিড টেষ্ট করাতে হবে। টেষ্টের ফলাফলের জন্য অপেক্ষার তিন দিন সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে অবস্থান করতে হবে। তিন দিনে প্রতি জনের জন্য ন্যূনতম ২ হাজার ডলার করে খরচ হবে বলে ফেডারেল সরকার জানিয়েছে। যাত্রীদের নিজেদের এই অর্থ পরিশোধ করতে হবে।

কানাডার সরকারি সূত্র জানায়, অন্যদেশ থেকে আসা যাত্রীদের সঙ্গে কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকলেও কানাডায় এসে বিমানবন্দরে আবার টেষ্ট করতে হবে। যারাঅন্যদেশে কোভিডের টিকা নিয়েছেন- তাদের জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে বলে জন নিরাপত্তা মন্ত্রী বিল ব্লোয়ার রোববার সিবিসির ‘রোজম্যারি বার্টন লাইভ’ অনুষ্ঠানে জানিয়েছে।

কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান বলেন, কোভিড কালের শুরু থেকেই জননিরাপত্তা সব সময়ই কানাডা সরকারের প্রাধিকার ছিল। জনস্বার্থেই এবার ও সরকার ভ্রমণ কে নিরুৎসাহিত করতে, স্বাস্থ্য বিভাগের নির্দেশিত নিয়ম কানুন কঠোরতার সাথে অনুসরণ করছে। কানাডার সচেতন জনগোষ্ঠী এমন সিদ্ধান্তকে স্বাগত জানাবে বলেই মনে করি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৬ হাজার ৯২৪ জন, মৃত্যুবরণ করেছেন ২১ হাজার ৩১১ জন এবং সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৯ হাজার ৯২৯ জন।

Tags: করোনার নতুন ভ্যারিয়েন্টকানাডা
Previous Post

সেনাবাহিনী নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে: সেনাপ্রধান

Next Post

ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে সুশান্তের সহ-অভিনেতার ‘আত্মহত্যা’

Next Post
তিনজন পুরুষের ছবি, একজন পুলিশ কর্মকর্তা ও দুইজন সাধারণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে সুশান্তের সহ-অভিনেতার 'আত্মহত্যা'

প্রফুল্ল মুখার্জি, বাংলাদেশি সাংবাদিক ও লেখক, হাস্যোজ্জ্বল মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিজিৎ হত্যার রায়: পাঁচ আসামির মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT