চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচার বিভাগ দুর্নীতিমুক্ত করতে পদক্ষেপ নিন: খন্দকার মাহবুব

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
4:05 পূর্বাহ্ন 02, মে 2015
in অন্যান্য, শিক্ষা
A A

বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। আর অনেক মামলায় রায় পেতে বছরে পর বছর অপেক্ষা করতে হয় বলে অভিযোগ করেছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

শনিবার সকালে ২০১০ সালের উত্তীর্ণ ২ হাজার ৭২০ জন নবীন আইনজীবীর সনদ দিতে অনুষ্ঠানের আয়োজন করে বার কাউন্সিল। এতে অংশ নিয়ে সিনিয়র আইনজীবীরা নবীনদের আইনপেশায় যথাযথ দায়িত্ব পালন এবং নিয়মিত অনুশীলনের পরামর্শ দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিচার বিভাগের স্বাধীন সচিবালয় ও দুর্নীতি নিয়ে কথা বলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান।

খন্দকার মাহবুব বলেন, অনেকদিন ধরে সুপ্রীম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় চাওয়া হলেও আজ পর্যন্ত দেওয়া হয়নি। ন্যায় বিচারের স্বার্থে, আইনের স্বার্থে ও বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকেই পদক্ষেপ নিতে হবে।

সময় মেনে আদালতের কার্যক্রম পরিচালনায় প্রধান বিচারপতির নির্দেশনার প্রশংসা করে রায়ের সময় নিয়ে কথা বলেন এটর্নি জেনারেল।

মাহবুবে আলম বলেন, একটি মামলা ফাইল করে বছরের পর বছর ঝুলে থাকুক তা কারো কাছে কাম্য নয়। হার হোক, জিত হোক সবাই একটি রায় চায়। আবার রায়ের পর পরই তা নিয়ে সই মহড়ি ও সার্টিফাইড কপি দ্রুত প্রয়োজন হয়। এই সার্টিফাইড কপি পাওয়ার জন্যও যদি ৩ থেকে ৪ বছর বসে থাকতে হয় তাহলে মকেল্লদের কাছে আইনজীবীদের সম্মান থাকেনা।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বিচারপতি এস কে সিনহা নবীন আইনজীবীদের  শপথ পড়ান। সেসময় তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পরে আইনজীবীদের হাতে সনদ তুলে দেন প্রধান বিচারপতি।

Tags: আইনজীবীএটর্নি জেনারেলপ্রধান বিচারপতি
Previous Post

সিটি নির্বাচন নিয়ে পশ্চিমা উদ্বেগে বিচলিত নয় সরকার: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আশাবাদী মাশরাফি

Next Post

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আশাবাদী মাশরাফি

নিজের নির্বাচনী পোষ্টার অপসারণ করলেন সাঈদ খোকন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT