চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আশাবাদী মাশরাফি

ইলিয়াস কমল by ইলিয়াস কমল
4:26 পূর্বাহ্ন 02, মে 2015
in স্পোর্টস
A A

ওয়ানডেতে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে ওঠায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তবে এজন্য সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিং ধরে রাখতে সামনের ম্যাচগুলো আরও ভালো খেলতে হবে বলে মনে করছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি।

র‌্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ায় চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে বাংলাদেশ। এই অর্জনকে নিজেদের জন্য দারুণ সুযোগ হিসেবেই দেখছেন মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি বলেন, এটা আমাদের জন্য খুব ভালো একটি সুযোগ। এত তাড়াতাড়ি র‌্যাঙ্কিংয়ে উন্নতি প্রত্যাশাকেও ছাপিয়ে গেছে। এই অর্জনের জন্য নিজেদের সৌভাগ্যবান বলে মনে করেন ওয়ানডে দলের কারিগর। তবে মাশরাফির মতে,এখন এই অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আর তা পারলে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবো। তার জন্য আমাদের সামনের ম্যাচগুলো ভালো খেলতে হবে ।

অর্জন ধরে রাখতে দলের সবাইকে নিজেদের সামর্থ্য মতো সবচেয়ে ভাল খেলাটা খেলার পরামর্শ দিয়েছেন। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, এটা ধরে রাখার জন্য প্লেয়াররা শুধু তাদের নিজেদের ভালো করার কথা ভাবতে পারে। টেকনিক্যাল বিষয়গুলো বিসিবি ভালো বুঝবে।

খুলনা টেস্ট নিয়েও নিজেদের পরিণত খেলা নিয়ে উচ্ছ্বসিত নড়াইল এক্সপ্রেস বলেন,তামিম,ইমরুলদের ব্যাটিং দেখে মনে হয়েছে অস্ট্রেলিয়ার জাস্টিং ল্যাঙ্গার বা ম্যাথিউ হেইডেনের মতো প্রফেশনালি ব্যাটিং করছে। রান করতে মোটেও কষ্ট হয় নি। সব সময় তারাই নিয়ন্ত্রণ করেছে। তারা ছাড়াও বাকি যারা আছে তারা টিকে থাকলে আশা করছি টেস্ট ড্র হবে’।

টি-টুয়েন্টি, ওয়ানডে, টেস্ট সব জায়গাতেই বাংলাদেশের আরও উন্নতির সুযোগ আছে বলে মনে করছেন বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেতৃত্ব দেয়া এই ক্রিকেটার।

Tags: ওয়ানডে র‍্যাঙ্কিংচ্যাম্পিয়ন্স ট্রফিমাশরাফি বিন মর্তুজা
Previous Post

বিচার বিভাগ দুর্নীতিমুক্ত করতে পদক্ষেপ নিন: খন্দকার মাহবুব

Next Post

নিজের নির্বাচনী পোষ্টার অপসারণ করলেন সাঈদ খোকন

Next Post

নিজের নির্বাচনী পোষ্টার অপসারণ করলেন সাঈদ খোকন

নেপালে মাংস নিষিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT