চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিকাশে বেতন দেয়ায় তৈরি পোশাক খাতে মালিক-শ্রমিক সম্পর্ক জোরদার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 অপরাহ্ন 02, এপ্রিল 2021
in তথ্যপ্রযুক্তি
A A
উদ্যোগী নেতারা একত্রে দাঁড়িয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তৈরি পোশাক (আরএমজি) খাতের শ্রমিকদের বেতন বিতরণে ডিজিটাল পদ্ধতিতে বেতন দেয়ার অভিজ্ঞতা ও সম্ভাবনা নিয়ে এ খাতের উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেছে বিকাশ।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিকাশ ‘মিট ইন্ডাস্ট্রি লিডার্স: ফিউচার অব পে-রোল ডিজিটাইজেশন ইন আরএমজি বিজনেস’ শীর্ষক একটি মত বিনিময় সভার আয়োজন করে।

বিকাশের মাধ্যমে শ্রমিকদের বেতন বিতরণে পোশাক কারখানাগুলোর দক্ষতা কতটুকু বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে কী কী সেবা চালু হওয়া উচিত ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এই খাতের নেতৃস্থানীয় ব্যক্তি ও উদ্যোক্তারা।

মতবিনিময় সভায় বিকাশকে ধন্যবাদ জানিয়ে উদ্যোক্তারা জানান, বিকাশের মাধ্যমে বেতন বিতরণ সহজ হওয়ার পাশাপাশি নিরবচ্ছিন্ন উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। ডিজিটাল প্রযুক্তির প্রসার ও নারী শ্রমিকদের ক্ষমতায়নেও উন্নতি হয়েছে। স্বচ্ছতার সাথে শ্রমিকের হাতে সময়মত বেতন পৌঁছে যাওয়ায় মালিক-শ্রমিক সম্পর্কও আগের থেকে অনেক জোরদার হয়েছে।

মহামারীর মধ্যে দ্রুত শ্রমিকদের অ্যাকাউন্ট খুলে দিয়ে সরকারি প্রণোদনায় বেতন-ভাতা বিতরণের দায়িত্ব সুচারুভাবে সম্পাদন করায় অনুষ্ঠানে বিকাশের প্রশংসা করেন উদ্যোক্তরা। মতবিনিময় সভায় ভবিষ্যতে শ্রমিকদের জন্য বিশেষ ডিজিটাল ঋণ, ইন্স্যুরেন্স সেবা সহ আরও সৃজনশীল সেবা চালুর আহ্বান জানান উদ্যোক্তারা।

অনুষ্ঠানে মতবিনিময় করেন জায়ান্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ফারুক হাসান, অনন্ত গ্রুপের এমডি ইনামুল হক খান, এ জে গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, ডিজাইনটেক্স গ্রুপের এমডি খন্দকার রফিকুল ইসলাম, টিম গ্রুপের এমডি আব্দুল্লাহ হিল রাকিব, সাদমা গ্রুপের এমডি নাসির উদ্দীন, ট্রাউজার লাইন লিমিটেডের এমডি রানা লায়লা হাফিজ, পশমি সোয়েটারস লিমিটেডের এমডি মোঃ মশিউল আজম সজল, নিউ এশিয়ার ডিরেক্টর আমির সেলিম এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মোঃ মনিরুল ইসলাম, চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tags: বিকাশ
Previous Post

নিপুণ রায়ের অডিওটি বানোয়াট: ফখরুল

Next Post

চলচ্চিত্র দিবসে নতুন নেতৃত্ব পেলো পরিচালক সমিতি

Next Post
চলচ্চিত্র দিবসে নতুন নেতৃত্ব পেলো পরিচালক সমিতি, নেতৃবৃন্দের সংবর্ধনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র দিবসে নতুন নেতৃত্ব পেলো পরিচালক সমিতি

করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রস্তুতি ও পরীক্ষা কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ কোটির ওপরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT