চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র দিবসে নতুন নেতৃত্ব পেলো পরিচালক সমিতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 পূর্বাহ্ন 03, এপ্রিল 2021
in বিনোদন
A A
চলচ্চিত্র দিবসে নতুন নেতৃত্ব পেলো পরিচালক সমিতি, নেতৃবৃন্দের সংবর্ধনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। আর এদিন প্রথম প্রহরেই নতুন নেতৃত্ব পেলো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। শুক্রবার (২ এপ্রিল) দিনভর ভোটযুদ্ধ শেষে মধ্যরাতে জানা গেলো বিজয়ীদের নাম। 

২০২১-২০২২ মেয়াদে সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেছেন শাহীন সুমন।

তাদের নেতৃত্বেই আগামি দুই বছর পরিচালিত হবে চলচ্চিত্রের এই দাপুটে সংগঠনটি।

সভাপতি পদে সোহানুর রহমান সোহান পেয়েছেন ১২৯ ভোট। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ও প্রবীন নির্মাতা কাজী হায়াত পেয়েছেন ৮০ ভোট।  মহাসচিব (সাধারণ সম্পাদক) পদে ১৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন শাহীন সুমন। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দি এস এ হক অলিক পেয়েছেন ৬৪ ভোট।

শুক্রবার দিবাগত রাত আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু ফলাফল ঘোষণা করে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচন কমিশনার জানান, আরও যারা নির্বাচনী হয়েছেন তারা হলেন: সহসভাপতি: ছটকু আহমেদ (১৬৬), উপ-মহাসচিব: কবিরুল ইসলাম রানা (১৬২), অর্থ সচিব: মো. সালাউদ্দিন (১৭০) সাংগঠনিক সচিব: রকিবুল ইসলাম রকিব (১২৪), আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব: নোমান রবিন (১৫১), সাংস্কৃতিক ও ক্রিয়া সচিব: শাহীন কবির টুটুল (১৯৩) প্রচার প্রকাশনা ও দপ্তর সচিব: আনোয়ার সিরাজী (১৬২) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে পল্লী মালেক ১৮৫ ভোট, জাকির হোসেন রাজু ১৭৪ ভোট, রহিম বাবু ১৬৬ ভোট, নুর মোহাম্মদ মনি ১৬৫ ভোট, মাসুমা তানি ১৬৩ ভোট, মোস্তাফিজুর রহমান বাবু ১৫৪ ভোট, সেলিম আজম ১৪৭ ভোট, হাবিবুল ইসলাম হাবিব ১৪০ ভোট, সাইদুর রহমান সাইদ ১৩৭ ভোট, শাহাদত হোসেন লিটন ১২৯ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে ঠিক বিকেল ৫ টায় শেষ হয় পরিচালক সমিতির ভোট গ্রহণ। এবার মোট ভোটার ছিলেন ৩৬১ জন। তার মধ্যে ভোট প্রদান করেছেন ২৮২ জন। এবার ১৯টি পদের বিপরীতে মোট ৪৩ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আব্দুল লতিফ বাচ্চু। এ ছাড়াও তার সঙ্গে সহযোগী দুই কমিশনার হিসেবে ছিলেন আ স ম শফিকুর রহমান ও ডি এইচ নিশান।

নির্বাচনে আপিল বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন পরিচালক দেওয়ান নজরুল। তার সঙ্গে সদস্য হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা দেবু ও মতিন রহমান।

Tags: এফডিসিএস এ হক অলিককাজী হায়াতনাটকপরিচালকলিড বিনোদনশাহীন সুমনসাধারণ সম্পাদকসিনেমা
Previous Post

‘বিকাশে বেতন দেয়ায় তৈরি পোশাক খাতে মালিক-শ্রমিক সম্পর্ক জোরদার’

Next Post

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ কোটির ওপরে

Next Post
করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রস্তুতি ও পরীক্ষা কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ কোটির ওপরে

যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলার চেষ্টা, পুলিশ তদন্তে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলার চেষ্টা: নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT