চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে বাদ দিয়ে কোন নির্বাচন হবে না: খালেদা জিয়া

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
8:34 অপরাহ্ন 11, জুন 2017
in রাজনীতি
A A
খালেদা জিয়া

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ইফতার

বিএনপিকে বাদ দিয়ে এদেশে কোন নির্বাচন হবে না বলে হুঁশিয়ার উচ্চারণ করে বেগম খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ গোপন খবর নিয়ে বুঝতে পেরেছে যে, সুষ্ঠু নির্বাচন দিলে তাদের পরাজয় নিশ্চিত। তাই তারা চায় নানা অপকৌশলে বিএনপিকে নির্বাচন থেকে বিরত রাখতে। কিন্তু বিএনপিকে বাদ দিয়ে আর কোন নির্বাচন হবে না। নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে, শেখ হাসিনার অধীনে নয়।

রোববার রাজধানীর গুলশান-১ এর ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন এসব কথা বলেন।

বেগম জিয়া অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন এলাকায় বিএনপির জনপ্রিয় নেতাদের রাজাকার, যুদ্ধাপরাধী সহ নানা অপবাদ দিয়ে হয়রানি করা হচ্ছে, মামলা দিয়ে গ্রেফতার করে নির্বাচন থেকে বিরত রাখার অপকৌশল নিয়েছে অবৈধ সরকার।

বিএনপি চেয়ারপার্সন বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা দেশ থেকে পালিয়ে বেড়িয়েছে, যারা গম চুরি, রিলিফ চুরি করেছে সেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শক্তি বনে গেছে, তারা নিজেদের অপছন্দের ব্যক্তিকে নানা অপবাদ দিয়ে ঘায়েল করছে।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ হলো চোরের দল। মুক্তিযুদ্ধ থেকে তারা রিলিফ চুরি, গম চুরি করছে। ভোট চুরি তাদের প্রধান চরিত্র। তারা জানে সুষ্ঠু ভোট হলে পালাতে হবে। কিন্তু তারা এতো বেশি লুট করেছে যে পালানোরও সুযোগ পাবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা দিয়ে এখন ৭০ টাকা করে চাল খাওয়াচ্ছে। এই সরকারের সময় মুক্তিযোদ্ধারা অসহায়, ঠিকভাবে খেতে পারছে না।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, যে দেশ আপনারা স্বাধীন করেছেন তা কি এভাবে চলতে পারে? আপনাদের রুখে দাঁড়াতে হবে। এই দেশকে জালিম সরকারের হাত থেকে বাঁচাতে হবে।

বিএনপি চেয়ারপার্সন বলেন, আওয়ামী লীগের সময় শেষ। আর কয়েকটি মাস হাতে আছে। এরপর পালাতে হবে। সহায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। হাসিনার অধীনে নয়। ইনশাল্লাহ ২০১৮ সাল হবে জনগণের বছর।

ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মী সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: ইফতারখালেদা জিয়াবিএনপি
Previous Post

ফাইনাল খেলা ‘অসম্ভব’ নয়

Next Post

লবন আমদানি পর্যালোচনা সভায় নেই মিল মালিক প্রতিনিধিরাই

Next Post

লবন আমদানি পর্যালোচনা সভায় নেই মিল মালিক প্রতিনিধিরাই

শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং সক্ষমতা বাড়াতে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে ইন্টারনেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT