চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং সক্ষমতা বাড়াতে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে ইন্টারনেট

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
9:03 অপরাহ্ন 11, জুন 2017
in তথ্যপ্রযুক্তি
A A

রাজধানীর বাইরে বিপুল সংখ্যক স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের ডিজিটাল বাংলাদেশের অংশীদার করতে গ্রামীণ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট সংযোগ দেবে সরকার। এজন্য ৮ হাজার ১’শ কোটি টাকারও বেশি ব্যয়ে ‘ইডিসি’ নামের প্রকল্প বাস্তবায়ন করছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি ডিভিশন)।

রোববার আইসিটি ডিভিশন আয়োজিত এক সেমিনারে এসব কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক।

দেশের বর্তমান বাস্তবতায় প্রথাগত চাকরির বাজারে আসন সংকটে হতাশ না হয়ে ইন্টারনেট ভিত্তিক ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘দেশে প্রতিবছর ২২ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করে। কিন্তু এদের মধ্যে চাকরি পায় মাত্র ৪০ হাজার। এজন্য বাকী শিক্ষিত তরুণরা বেকার থেকে হতাশ না হয়ে বরং ফ্রিল্যান্সিংয়ের বিশাল জগতে প্রবেশ করে মাসে অনেক বেশি মুক্তভাবে কাজ করে বেশি আয়ের উপায় করতে পারেন।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক

পরিশ্রম করে ‘জিরো থেকে হিরো’ হওয়া ব্যক্তিদের উদাহরণ দিয়ে শূন্য থেকেই তরুণদের উদ্যোগ শুরু করার অনুপ্রেরণা দেন তিনি।

তবে তরুণদের এজন্য নিজের লক্ষ্যে অটুট থাকতে বলেন সেমিনারে আসা তরুণদের পরিচিতমুখ সোলাইমান সুখন।

ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী তরুণদের অংশগ্রহণে ‘ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান’ শীর্ষক এই সেমিনারের শুরুতেই সুখন তরুণদের চেষ্টা চালিয়ে যাওয়ার তাগিদ দেন।

সেমিনারে তরুণদের সামনে নিজেদের অগ্রযাত্রা, অর্জন এবং শুরুর দিকের প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন কয়েকজন সফল ফ্রিল্যান্সার।

দেশের ফ্রিল্যান্সিং সহায়ক অনলাইন সুবিধগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেন তারা।

Tags: আইসিটি বিভাগফ্রিল্যান্সিং
Previous Post

লবন আমদানি পর্যালোচনা সভায় নেই মিল মালিক প্রতিনিধিরাই

Next Post

প্রিন্সেস ডায়ানার গোপন অডিও রেকর্ডে হৃদয় নিংড়ানো কষ্টের বর্ণনা

Next Post
ডায়ানা

প্রিন্সেস ডায়ানার গোপন অডিও রেকর্ডে হৃদয় নিংড়ানো কষ্টের বর্ণনা

আল্ট্রাওয়াইড মনিটর

৪৯ ইঞ্চির দানবীয় মনিটরে একই সঙ্গে খেলা যাবে গেম করা যাবে কাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT