চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নকে রুখে দিল সালসবার্গ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 পূর্বাহ্ন 17, ফেব্রুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বায়ার্নের খেলোয়াড় গোলের চেষ্টা করছে, সালসবার্গের রক্ষণ প্রতিরোধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়নস লিগে রাউন্ড-১৬ এর ম্যাচে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে রুখে দিয়েছে এফসি রেড বুল সালসবার্গ। জার্মান জায়ান্টদের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রিয়ান ক্লাব সালসবার্গ।

সালসবার্গের ঘরের মাঠ রেড বুল অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই অস্ট্রিয়া দুর্গে আক্রমণ চালিয়ে গেছে জার্মান শিবির। শক্তিশালী বায়ার্ন ফরোয়ার্ডদের ফেকাসে পারফরম্যান্সে আক্রমণে প্রাণ ছিল না ম্যাচের শুরু থেকেই। শেষ সময়ে গোল করে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাভারিয়ানদের।

শক্তিশালী জার্মানদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই রক্ষণভাগ সামলিয়ে কাউন্টার অ্যাটাকে গিয়ে বায়ার্নের রক্ষণভাগের পরীক্ষা নিয়েছে ম্যাথিয়াস জেইসলের সালসবার্গ। বল পজিশনে ৬৩ ভাগ দখল রেখেও জয় নিয়ে ফিরতে পারেনি বায়ার্ন। শেষ মুহূর্তের গোলে সান্ত্বনার ড্র নিয়ে স্বস্তি খুঁজেছে জুলিয়ান নাগেলসম্যানের দল।

ম্যাচের ২১ মিনিটে বায়ার্ন রক্ষণের বোকামির ফলে ম্যাচে লিড নেয় চুকয়ুবুইকে আদামু। গোল করার মিনিট দুই পর ফের গোল করার সুবর্ণ সুযোগ পেয়েও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি সালসবার্গ।

এরপর প্রথমার্ধের বাকি সময় গোল করার চেষ্টা চালালেও ছন্নছাড়া আক্রমণে ব্যবধান সমান করতে পারেনি থমাস মুলার, লেভান্ডোভস্কি ও সার্জে গ্যানাব্রেকে নিয়ে গড়া শক্তিশালি আক্রমণভাগ। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় বাভারিয়ানদের।

বিরতি থেকে ফিরে আক্রমণে গতি আনলেও গোল পাচ্ছিল না বায়ার্ন। বায়ার্নের শক্তিশালী আক্রমণভাগকে বারবার হতাশ করেছে সালসবার্গের রক্ষণভাগ। ম্যাচের ৭২ ও ৭৫ মিনিটে দুটি সুবর্ণ সুযোগ পেয়েও গোল আদায় করতে পারেনি বায়ার্ন। গোলরক্ষকের বাধায় হতাশ হতে হয়েছে তাদের।

এরপর ম্যাচের ৭৯ মিনিটে কাউন্টার অ্যাটাকে এসে গোল করে ব্যবধান বাড়ানোর দুর্দান্ত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন নি সালসবার্গ। পরে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ৯০ মিনিটে বাভারিয়ানদের গোল করে সান্ত্বনার ড্র এনে দেন কিংস্লে কোমান।

Tags: চ্যাম্পিয়নস লিগবায়ার্ন মিউনিখলিড স্পোর্টসলেভান্ডোভস্কি
Previous Post

পুঁচকে লেভান্তের কাছে চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোর হার

Next Post

সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

Next Post
রাশিয়ার সেনা ট্যাংক ট্রেনে করে পরিবহন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

ক্রিকেট খেলোয়াড় উইকেট নেওয়ার পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৯০ বছর আগের লজ্জায় সাউথ আফ্রিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT