চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুঁচকে লেভান্তের কাছে চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোর হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 পূর্বাহ্ন 17, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
অ্যাটলেটিকো মাদ্রিদ ফুটবল দল খেলোয়াড়রা গোলের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ বড় এক ধাক্কা খেল। পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে থাকা দল লেভান্তের বিপক্ষে ১-০ গোলের পরাজিত হয়েছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা।

বুধবার রাতে ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে এমন অপ্রত্যাশিত হারের সুবাদে বার্সেলোনাকে টপকে টেবিলের তিনে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে অ্যাটলেটিকো। ২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়ে দলটি পাঁচ নম্বরে অবস্থান করছে। সমান ম্যাচে মৌসুমে দ্বিতীয় জয়ে ১৪ পয়েন্ট লেভান্তের।

শীর্ষে থাকা রিয়ালের ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট। ৪ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে সেভিয়া। ৪৩ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রিয়াল বেটিস। আর ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বার্সেলোনা।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৪ মিনিটে গোল হজম করে স্বাগতিকরা। জর্জ ডি ফ্রুটোসের পাসে বল নিয়ে ডান প্রান্তে থাকা গঞ্জালো মেলেরো বল জালে প্রবেশ করান। তার করা এই গোলেই অ্যাটলেটিকোকে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়।

আগামী ২৩ ফেব্রুয়ারি ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। লেভান্তের কাছে এমন পরাজয় বড় ম্যাচের আগে তাদের জন্য বড় এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল।

Tags: অ্যাটলেটিকোলা লিগালিড স্পোর্টসলেভান্তে
Previous Post

ফিরমিনো-সালাহ’র গোলে লিভারপুলের জয়

Next Post

বায়ার্নকে রুখে দিল সালসবার্গ

Next Post
বায়ার্নের খেলোয়াড় গোলের চেষ্টা করছে, সালসবার্গের রক্ষণ প্রতিরোধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্নকে রুখে দিল সালসবার্গ

রাশিয়ার সেনা ট্যাংক ট্রেনে করে পরিবহন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT