চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসে আগুন: ১৬ মামলায় ৪৭ জন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 15, নভেম্বর 2020
in - সেমি লিড, অপরাধ
A A
বাসে আগুনের ঘটনায় দগ্ধ ও আহতরা হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের সময় গত বৃহস্পতিবার রাজধানীতে সরকারি পরিবহন ও বিভিন্ন স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৪৭ জনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গণপরিবহন ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপির ১২টি থানায় (পল্টন, মতিঝিল, বিমানবন্দর, উত্তরা পূর্ব, শাহবাগ, ভাটারা, কলাবাগান, তুরাগ, খিলক্ষেত, মোহাম্মদপুর, সূত্রাপুর ও বংশাল) ১৬টি মামলা হয়েছে।

এসব মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে। শাহবাগ থানা ৬ জন, পল্টন থানা ৯ জন, বংশাল থানা ৭ জন, কলাবাগান থানা ২ জন, তুরাগ ১ জন, উত্তরা পূর্ব ৯ জন, খিলক্ষেত ২ জন, সূত্রাপুর ৮ জন, ভাটারা থানা ১ জন ও মতিঝিল থানা ২ জনকে গ্রেপ্তার করেছে।

এছাড়াও এজাহারে নাম থাকা অন্য পলাতক অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশের একাধিক টিম।

ঢাকা মহানগর পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে পল্টন থানাধীন বিএনপি পার্টি অফিসের উত্তরপাশে কর অঞ্চল-১৫তে পার্কিং করা সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এরপর ১টার দিকে মতিঝিল থানাধীন মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে, ১টা ২৫ মিনিটে রমনা হোটেলের সামনে চলতি গাড়ি ভিক্টর ক্লাসিক পরিবহনে, শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে দেড়টার দিকে দেওয়ান পরিবহনে, ২টা ১০ মিনিটে সচিবালয়ের উত্তর পাশে রজনীগন্ধা পরিবহন এবং বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় ২টা ২৫ মিনিটে দিশারী পরিবহনে আগুন দেয়া হয়।

এছাড়া ২টা ৪৫ মিনিটে পল্টন থানাধীন পার্কলিংয়ে জৈনপুরী পরিবহন, বিকেল ৩টায় মতিঝিল থানাধীন পূবালী পেট্রলপাম্প সংলগ্ন বিআরটিসির দোতলা বাসে এবং ভাটারা থানাধীন কোকাকোলা মোড়ে ভিক্টর ক্লাসিক পরিবহনেও অগ্নিসংযোগ করা হয়।

Tags: বাসে আগুন
Previous Post

কানাডায় স্বাস্থ্যবিধি মানা সত্ত্বেও কমছে না করোনা

Next Post

বহুরূপে সৌমিত্র

Next Post
বাংলাদেশের বিভিন্ন সংবাদ ও সাংবাদিকের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুরূপে সৌমিত্র

স্প্যানিশ ফুটবল তারকা রামোস বিশ্বকাপ ম্যাচে বল পজিশনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুফনকে ছাড়িয়ে রামোস, বিশ্বরেকর্ডের হাতছানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT