চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে রুখে দিলো লেভারকুসেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 09, ডিসেম্বর 2015
in স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে রুখে দিয়েছে জার্মানির দল লেভারকুসেন। তবে বার্সার সঙ্গে ১-১ গোলে ড্র করেও শেষ ষোলোতে উঠতে পারেনি লেভারকুসেন। অপরদিকে গ্রুপ ‘জি’তে এফসি পোর্তোকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে চেলসি।

দুই তারকা ফরোয়ার্ড নেইমার ও সুয়ারেসকে ছাড়াই মাঠে নেমেছিল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠ বে অ্যারেনাতে ম্যাচের ২০ মিনিটে রাকিতিচের বাড়ানো বলে গোলরক্ষককে কাটিয়ে দর্শনীয় গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি।

২০১৪ সালের নভেম্বরে আপোয়েল নিকোসিয়ার জালে হ্যাটট্রিকের পর এই প্রথম চ্যাম্পিয়্স লিগের অ্যাওয়ে ম্যাচে গোল পেলেন মেসি।

সমতা ফেরাতে সময় নেয়নি স্বাগতিকরা। তিন মিনিট পরই জোরালো শটে বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগেনকে পরাস্ত করেন জাভিয়ার হার্নান্দেজ।

দ্বিতীয়ার্ধে দু’দলই বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করলে খেলা সমতায় শেষ হয়।‘জি’ গ্রুপের ম্যাচে জয় পেয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে হোসে মরিনহোর চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে তারা ২-০ গোলে হারায় এফসি পোর্তোকে।

ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। ১২ মিনিটে ডিয়াগো কস্তার শট পোর্তোর গোলরক্ষক ক্যাসিয়াস ফিরিয়ে দিলেও ডিফেন্ডার মার্কানোর গায়ে লেগে বল জালে জড়ায়।

প্রথমার্ধে ১-০ গোরে এগিয়েই বিরতিতে যায় চেলসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় হোসে মরিনহোর শিষ্যরা।

৫২ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের ডি বক্স থেকে নেয়া শট সহজেই ক্যাসিয়াসকে ফাঁকি দিয়ে জালে জায়গা করে নেয়।

ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করল চেলসি।

Tags: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
Previous Post

এস এ গেমসের জন্য চলছে নারী ফুটবলারদের প্রস্তুতি

Next Post

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে আর্সেনাল

Next Post

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে আর্সেনাল

আফগানিস্তানে ১২ তালেবান জঙ্গিসহ নিহত ৪১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT