চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এস এ গেমসের জন্য চলছে নারী ফুটবলারদের প্রস্তুতি

তামান্না তৃষা by তামান্না তৃষা
5:15 অপরাহ্ন 09, ডিসেম্বর 2015
in স্পোর্টস
A A

ভারতের শিলং এবং গুয়াহাটিতে সাউথ এশিয়ান গেমসের দ্বাদশ আসর বসছে ২০১৬’র ফেব্রুয়ারিতে। টুর্নামেন্ট সামনে রেখে বছর খানেক আগেই শুরু হয় বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া দলগুলোর প্রস্তুতি। বাংলাদেশ নারী ফুটবল শুরু করেছে তাদের তিনমাসের অনুশীলন ক্যাম্প।

নেপালের কাঠমান্ডুতে ১৯৮৪ সালে প্রথমবার হয় এসএ গেমস। প্রায় ২০ বছর পর তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এ টুর্নামেন্টের আয়োজক ভারত। ২৩ ডিসিপ্লিনের ২২টিতেই অংশ নিচ্ছে বাংলাদেশ। এশিয়ার অলিম্পিক নামে খ্যাত এসএ গেমসে স্বর্ণপদকসহ একাধিক পদক জয়ের লক্ষ্যে প্রস্তুতিটা বেশ দীর্ঘ মেয়াদী।

এসএ গেমসে নারী ফুটবল ইভেন্ট যোগ হয় ২০১০ এ। সেবার তৃতীয় হলেও এখন পর্যন্ত স্বর্ণপদক জেতা হয় নি বাংলাদেশের। তাই আগে-ভাগেই ঘরোয়া লিগ থেকে বাছাইদের শুরু হয়ে গেছে অনুশীলন।

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানি ছোটন বলেন, রুট লেভেল থেকে খেলোয়াড় আসার কারণে আমাদের টিম সমৃদ্ধ হচ্ছে। ৩৫ জন খেলোয়াড় থেকে ২৮ জন করেছিলাম। এরপর ২৮ জন থেকে ২৪ জনে এনেছি।

কোচ আরো বলেন, শেষ এস এ গেমস এ আমরা নেপালের সঙ্গে ১-০ গোলে হেরেছিলাম। এবার আমরা নেপালকে হারাবো। সাম্প্রতিক জরিপে এশিয়ার ৭ নারী ফুটবলারের মধ্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের সানজিদা আখতার। দলে আছেন সাবিনার মতো অভিজ্ঞ ফরোয়ার্ড। শক্তিশালী নেপালকে হারানোর প্রস্তুতিতে তৈরি হচ্ছেন উদীয়মানরাও।

বাংলাদেশ নারী ফুটবল দলের ডিফেন্ডার মাইনু মারমা বলেন, এখনো আমাদের সময় রয়েছে। কোচ যেভাবে কোচিং করাচ্ছে আমরা সেগুলো ঠিক মতো করতেছি।

আরেক ডিফেন্ডার সুরভী আক্তার ইতি বলেন, নেপাল ইন্ডিয়া সঙ্গে আগেও খেলেছি। এবার নেপালকে হারিয়ে আমরা ফাইনাল খেলবো।

জর্ডান, আরব আমিরাতের বিপক্ষে অনূর্ধ্ব-১৬ দলের সাফল্য প্রেরণা যোগাচ্ছে ক্যাম্পের ২৪ ফুটবলারকে। সাউথ এশিয়ার আট দেশের মধ্যে পদক জয়ে বাংলাদেশের অবস্থান পাঁচে। শীর্ষ তিন দেশ ধরা-ছোঁয়ার বাইরে থাকলেও আপাতত নেপালকেই মূল প্রতিপক্ষ মানছে বাংলাদেশ।

Previous Post

উদ্বোধনের অপেক্ষায় ভোলার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্লান্ট

Next Post

বার্সাকে রুখে দিলো লেভারকুসেন

Next Post

বার্সাকে রুখে দিলো লেভারকুসেন

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে আর্সেনাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT